চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এজাহারে সেই রাতের শিউরে ওঠা বর্ণনা

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
১:০৩ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০২০
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে বিভৎস নির্যাতন এবং ধর্ষণ চেষ্টার ঘটনার শিউরে ওঠা বর্ণনা উঠে এসেছে মামলার এজাহারে। ভয়ংকর ওই রাতের নৃশংসতা তুলে ধরেছেন নির্যাতিতা গৃহবধূ। 

মামলার এজাহারে ভুক্তভোগী জানিয়েছেন, ‘গত ২ সেপ্টেম্বর দীর্ঘদিন পরে তার স্বামী তার সাথে দেখা করতে আসে। রাতে হঠাৎ অজ্ঞাত কয়েকজনসহ আসামিরা শোবার ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তার স্বামীকে মারধর করে পাশের ঘরে নিয়ে যায়।’

পরে তারা টর্চলাইট জ্বালিয়ে নির্যাতিতাকে জোর করে বিবস্ত্র করার পর ধর্ষণের চেষ্টা করে। তাতে বাধা দিলে নারীকে নানাভাবে নির্যাতন করে মোবাইলে ভিডিও ধারণ করে আসামিরা।

সেই রাতে নির্যাতিতার চিৎকারে অন্যরা এগিয়ে এলে আসামিরা তাকে প্রাণে হত্যার হুমকি দেয়। এমন পরিস্থিতিতে আসামিদের ভয়ে ওই নারী এলাকা ছেড়ে পালিয়ে গেলেও তারা তাকে বাড়িতে ফিরে আসতে বলে এবং নানান কুপ্রস্তাব দিতে থাকে।

‘শেষ পর্যন্ত আসামীদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৪ অক্টোবর মোবাইলে ধারণ করা ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়।’

এই ঘটনায় ৯ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেছেন নির্যাতিতা নারী। যার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে। আরেকটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে।

Reneta

দুটি মামলাতেই প্রধান আসামি বাদল (২২)। এছাড়াও মামলা দুটির অন্য আসামিরা হলো, রহিম (২০), আবুল কালাম (২২), ইস্রাফিল হোসেন মিয়া (২২), সাজু (২১), সামছুউদ্দিন সুমন (৩৯), আব্দুর রব চৌধুরী মিয়া লম্বা চৌধুরী (৪৮), আরিফ (১৮) ও রহমত উল্যা (৪১)।

তাদের মধ্যে বাদল, রহমত উল্যা ও রহিমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও এই ঘটনার পেছনে ইন্ধনদাতা হিসেবে দেলোয়ার নামে আরেকজনকে নারায়ণগঞ্জ থেকে আটক করে র‌্যাব।

ঘটনার বিবরণে জানা গেছে, প্রায় মাসখানেক আগে দুই সন্তানের জননী ওই গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে ভিডিওচিত্র ধারণ করে বখাটে একদল যুবক।

গতকাল রোববার দুপুরের দিকে সেই নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের পর ভাইরাল হয়ে। তাতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।

গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় বখাটেরা গৃহবধূর পরিবারকে অবরুদ্ধ করে রাখলেও ঘটনা থেকে যায় স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে!

স্থানীয়রা বলছে, গত মাসের ২ সেপ্টেম্বর উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণ চেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্ত্রিপরিষদ সচিবের সাময়িক দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT