চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন সামনের দিকে তাকাতে হবে: আকবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ জয়ের স্মৃতি যতই জ্বলজ্বলে হোক আকবর আলী মনে করেন সব ভুলে তাকাতে হবে সামনে, ‘আমার মনে হয় সেটা (বিশ্ব চ্যাম্পিয়ন) অনেক দিন হয়ে গেছে। প্রায় আট-নয় মাস, যখন ওটা মনে হয় তখন ভালো লাগে কিন্তু আমার মনে হয় না ওটা নিয়ে এখন কেউ চিন্তা করে। এখন সামনের দিকে তাকাতে হবে।’

অনূর্ধ্ব-১৯ দলের গন্ডি পেরিয়ে আকবর-ইমন-রাকিবুলরা এখন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের সদস্য। যুব দলের এক ঝাঁক ক্রিকেটারকে রাখা হয়েছে এইচপি ক্যাম্পে। জাতীয় দলের ভাবনায় বিদেশি কোচের অধীনে প্রস্তুত করা হচ্ছে তাদের।

বিশ্বজয়ী দলকে নেতৃত্ব দেয়া আকবর জানান এখান থেকে শিখে ভবিষ্যত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে চান তারা, ‘ক্যাম্প তো আসলের উন্নতির জন্যই। আগে যেখানে ছিলাম সেখান থেকে উন্নতি করাটাই মূল লক্ষ্য। আমি যেটা করি যেখানে থাকি সেখান থেকেই সর্বোচ্চটা শেখার চেষ্টা করি। এখন এইচপিতে আছি এখান থেকেই বেশি শেখার চেষ্টা করছি। যতটা সম্ভব উপভোগেরও চেষ্টা করছি।’

‘অনূর্ধ্ব-১৯ দল ও এইচপি ক্যাম্পের মধ্যে পার্থক্য বলতে ইনটেনসিটি বা এখানে প্রতিযোগিতা একটু বেশি। কেননা সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলছি আমরা। আমাদের আরেকটি প্রতিদ্বন্দী হয়ে উঠতে হবে কেননা এখানে প্রতিযোগিতা বেশি।’

পচেফস্ট্রুমে ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল জয়ের সুখস্মৃতি এখনো প্রশান্তি দেয়। তবে সব ভুলে সামনে তাকিয়ে বিশ্বজয়ী যুব দলের অধিনায়ক আকবর।

Jui  Banner Campaign
ট্যাগ: আকবর আলীএইচপি ক্যাম্পলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হাতিয়ায় গৃহবধু ধর্ষণের অভিযোগে পুলিশের তদন্তে যা জানা গেছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথগ্রহণে নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছবি: সংগৃহীত।

‘বাংলাদেশে আর চলবে না গুপ্ত রাজনীতি’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াত জোটের বৈঠক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT