চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো ঈদী পান ফেরদৌস

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
১২:০৬ অপরাহ্ন ১৬, জুন ২০১৭
বিনোদন
A A
ফেরদৌস

ফেরদৌস

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস। ঈদকে সামনে রেখে তিনি কথা বললেন চ্যানেল আই অনলাইনের সাথে।

কেমন আছেন?

ভালো আছি।

ঈদে কোথায় থাকবেন, দেশে নাকি দেশের বাইরে? 

ওই সময় দেশের বাইরে থাকব।

শুটিং করবেন, নাকি বেড়াতে যাচ্ছেন?

Reneta

শুটিংয়ের কোন ব্যস্ততা নয়, আসলে পরিবারকে নিয়ে ঘুরতে যাব। কারণ এ সময় বাচ্চাদের স্কুল বন্ধ থাকে। তাই পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ মেলে এই ঈদেই।

এখনো ঈদী পান?

হ্যাঁ পাই। বিশেষ দুজন মানুষ আমাকে প্রত্যেক ঈদেই ঈদী দেন— আমার মা আর আমার শাশুড়ি। এটা কখনো মিস হয় না।

ছোটবেলার ঈদকে মিস করেন?

ভীষণ মিস করি। ছোটবেলায় যখন ঈদী পেতাম খুব মজা লাগতো। বিশেষ করে কেউ যখন চকচকে টাকা দিত, কী যে ‍ভালো লাগতো! তাই এখন ঈদ এলেই আমি চকচকে টাকা রেখে দেই, ঈদী দেওয়ার জন্য। কারণ এখন যারা ছোট, তাদেরও নিশ্চয় এটা ভালো লাগবে।

ঈদের আনন্দকে কীভাবে উপভোগ করতে পছন্দ করেন?

আসলে ঈদ মানে তো আনন্দ। আর আনন্দকে কখনও একা উপভোগ করা যায় না। আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াতেই তো মজা। ঈদে আমি পরিবার, বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করতে ভালোবাসি।

এবার ঈদে আপনার নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে?

না। তবে কয়েকটি প্রোগ্রাম করেছি। সেগুলো ঈদের সময় বিভিন্ন চ্যানেলে দেখানো হবে।

ধন্যবাদ আপনাকে।

আপনাকে এবং চ্যানেল আই অনলাইনকেও ধন্যবাদ।

ছবি: তানভীর আশিক

Jui  Banner Campaign
ট্যাগ: ফেরদৌস
শেয়ারTweetPin

সর্বশেষ

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নেই বলছে বাংলাদেশ সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT