চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক হাতেই ব্যাট করলেন তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ন ১৫, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকইনফো ততক্ষণে জানিয়ে দিয়েছে ইনিংসের দ্বিতীয় ওভারে পাওয়া চোটে এশিয়া কাপই শেষ হয়ে গেছে তামিম ইকবালের। অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তারপরই দলের প্রয়োজনের সময় ব্যাট হাতে নেমে পড়েছেন তামিম। এক হাতে ব্যাট করেছেন।

সেঞ্চুরি পার করে মুশফিক তখন ক্রিজে। নবম ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজ রানআউট হয়ে সাজঘরে হাঁটা দিলেন। বাংলাদেশের ইনিংস শেষ বলে ধরে নেয়ার সময়! কেননা ফিজ আউট হওয়ার কিছু আগেই হাতে ব্যান্ডেজ বেঁধে গলায় ঝুলিয়া রাখা তামিম ইকবালকে দেখা গেছে ড্রেসিংরুমে।

সেই তামিম ৪৭তম ওভারের শেষ বলে নেমে গেলেন। ব্যান্ডেজে বাধা বাঁ-কব্জির গ্লাভসের বন্ধনীও আটকাতে পারেননি। চোখে-মুখে ব্যথার যন্ত্রণার ছাপ স্পষ্ট। পরে এক হাতে ব্যাট চালিয়ে মুশফিককে স্ট্রাইক দিলেন।

তাতে বাংলাদেশের রানটা বাড়ল আরও ৩২। তামিম ইনিংসের শুরুতে করা দুই রানেই অপরাজিত থাকলেন। মুশফিক ফিরলেন শেষ ব্যাটসম্যান হিসেবে, ১১ চার ও ৪ ছক্কায় ১৪৪ রানে। বাংলাদেশের সংগ্রহ ২৬১।

এর আগে শনিবার দুবাইয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। চোট পান তামিম। সুরাঙ্গা লাকমলের বাউন্সার পুল করতে যেয়ে বাঁ-হাতের গ্লাভসে বল লাগান।

তখন ব্যথার যন্ত্রণা নিয়ে দ্রুত মাঠ ছেড়ে যান তামিম। পরে সোজা হাসপাতালে। সেখান স্ক্যান করিয়ে ড্রেসিংরুমে ফিরলেন তো ঠিকই, তবে মাঠে নামা সম্ভব নয় এমন খবর নিয়ে। জানা যায় বাঁ-কব্জির ওপরে বৃদ্ধাঙ্গুলির জোড়ায় চিড় ধরা পড়েছে তার। সেই চোটে এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন বলে খবর দেয় ক্রিকইনফো। ওয়েবসাইটটি তাদের লিড নিউজে লেখে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তামিমকে।

Reneta

সেখান থেকেই ফিনিক্স পাখির মতো জেগে ওঠা তামিমের দেখা মিলল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮তামিমবাংলাদেশ-শ্রীলঙ্কাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

এপ্রিল ১০, ২০২৬

ঢাকায় ভারতের হাইকমিশনার কে এই আরিফ মোহাম্মদ খান?

এপ্রিল ১০, ২০২৬

বাংলাদেশে আসার আগে পরিবর্তনে বাধ্য হল নিউজিল্যান্ড

এপ্রিল ১০, ২০২৬

ওটিটিতে দেখুন সময়ের সেরা ইরানি এই ৫ সিনেমা

এপ্রিল ১০, ২০২৬

কানাডায় বাংলাদেশি চলচ্চিত্রের ধারা অব্যাহত রাখতে বাংলা সিনেমা প্রদর্শিত

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT