আবারও একসঙ্গে হচ্ছেন রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন । তবে রিয়েল লাইফে না, রিল লাইফে।
সর্বশেষ ২০১৫ সালে ইমাতিয়াজ আলির ‘তামাশা’ ছবিটিতে দেখা মিলেছিল এই জুটির। এরপর একসাথে আর কোন ছবিতে কাজ করেনি তারা। এবার দীর্ঘ সময় পর আবারও পর্দায় দেখা মিলবে জনপ্রিয় এই জুটির।
ভারতীয় সংবাদ মাধ্যম মুম্বাই মিররের সূত্র অনুসারে জানা গেছে যে, পরিচালক লাভ রঞ্জনের পরবর্তী ছবিতে একসঙ্গে জুটি বাধবেন রণবীর ও দীপিকা। যেখানে এই জুটি ছাড়াও আরো থাকবেন বলিউড অভিনেতা অজয় দেবগন। অ্যাকশনে ভরপুর এই ছবিটিতে বাবা ও ছেলে চরিত্রে দেখা মিলবে অজয় দেবগন ও রণবীর কাপুরের।
ছবিটি নিয়ে যদিও এখনো কেউই কোন ঘোষণা দেননি। তবে ধারণা করা হচ্ছে আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে। বর্তমানে মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত দীপিকা। অন্যদিকে রণবীরের হাতেও রয়েছে দুটি ছবির কাজ। যার একটি ‘ব্রহ্মাস্ত্র’ ও অপরটি ‘সমশেরা’। এদিকে অজয়ও বর্তমানে ব্যস্ত তার পরবর্তী ছবি ‘তানাজি’র শুটিং নিয়ে।








