চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছরেও ধরাছোঁয়ার বাইরে তনুর হত্যাকারীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ন ২০, মার্চ ২০১৭
কুমিল্লা, জনপদ
A A

এক বছর পেরোলেও মেলেনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীর খোঁজ। এমনকি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতকদের শনাক্তও করতে পারেনি তদন্তকারী সংস্থা।

এর আগে কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের শনাক্ত করতে না পারলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে বলে দাবি করেছিলো সিআইডি। তারপরও আর বেশিদূর এগোয়নি তনু হত্যা মামলা।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী গণজাগরণ মঞ্চের কর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের পর দায়ের করা মামলায় অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করেন তার বাবা।

ময়না তদন্ত রিপোর্টে বলা হয়, ধর্ষণের পর তনুকে হত্যা করা হয়। লাশ উদ্ধারের সময় তিন সন্দেহভাজনকে দৌড়ে পালাতে দেখেছিলেন বলে তনুর বাবা যে দাবি করেছেন তাদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করার উদ্যোগ নেওয়ার কথা জানান তদন্তকারীরা।

তনু হত্যার তদন্ত নিয়ে বার বার ক্ষোভ প্রকাশ করেছে সোহাগীর পরিবার। তনু হত্যাকাণ্ডের বিচার নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। দুই দফায় তদন্তকারী সংস্থা, কর্মকর্তা পরিবর্তন করে গত বছরের ১ এপ্রিল থেকে মামলাটি তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

Jui  Banner Campaign
ট্যাগ: তনু হত্যাকাণ্ডসোহাগী জাহান তনু
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT