চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহ্সান কবীরের কবিতার বই ‘এক্সেলেন্সি মুজিব আপনি জেনে আনন্দিত হবেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ন ১৫, আগস্ট ২০২১
শিল্প সাহিত্য
A A

প্রকাশিত হয়েছে কবি, সাংবাদিক আহ্সান কবীরের নতুন কবিতার বই ‘এক্সেলেন্সি মুজিব আপনি জেনে আনন্দিত হবেন’।  ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বইটি প্রকাশ করেছে পরম্পরা।

পরিবেশক হিসেবে আছে প্রতিভূ। সেজদা আহসানের অঙ্কন অবলম্বনে বইটির প্রচ্ছদ করেছেন শামীম আশরাফ।

সুফি ঘারানার দ্বিপদী ও চতুষ্পদী রচনায় আহ্সান কবীরের বিশেষ মুন্সিয়ানার কথা তার পাঠক মাত্রই জানেন। এবারের বইয়ে সেসবের পাশাপাশি স্থান পেয়েছে বেশ কয়েকটি দীর্ঘ কবিতা। এর মধ্যে আছে ‘এক্সেলেন্সি মুজিব’সহ ‘প্রিয় পম্পেইবাসী…’ ও সমকালীন বিষয়ভিত্তিক আরেকটি কবিতা।

অন্তঃমিলের প্রতি বিশেষ পক্ষপাত থাকা এই কবির স্বভাবজাত অন্তমিলীয় কিছুটা শ্লেষ মিশ্রিত কবিতাও পাওয়া যাবে এই বইয়ে যেখানে বর্তমান সময়-সমাজ-সংস্কৃতি ও রাজনৈতিক আবহকে শিল্পিত খোঁচায় জাগ্রত করতে সচেষ্ট হয়েছেন তিনি। বইটি অনলাইনে পাওয়া যাচ্ছে রকমারিতেও।

আহ্সান কবীর জানান, বইয়ের নাম কবিতাটি লেখা হয়েছে ২০০৫/০৬ সালে। যখন বাংলাদেশে ১৫ আগস্টকে এক উৎসবের রাতে রূপান্তরিত করনের মহেন্দ্রক্ষণ চলছিল। সেই সময়ে তার কবিতাটির প্রশংসা অনেকেই ব্যক্তিগতভাবে করলেও কেউ তা প্রকাশে রাজি ছিলেন না বলে জানান তিনি। পরে চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি সাপ্তাহিকে বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয় কবিতাটি।

বইটি প্রসঙ্গে কবি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতাটির নামেই বইটির নামকরণ করলাম। কারণ, এটির কারণে আমাকে অনেক প্রশংসার সঙ্গে সঙ্গে তিরস্কার আর জিল্লতিও পোহাতে হয়েছে বিস্তর। অম্লমধুর সেসব প্রসঙ্গ সহজে ভোলার নয়।

Reneta

এক্সেলেন্সি মুজিব কাব্যগ্রন্থের কবিতাগুলো সম্পর্কে তিনি বলেন, বর্তমান গ্রন্থে বিভিন্ন সময়ে লেখা কয়েকটি দীর্ঘ কবিতা, অনুকাব্যসহ অন্যান্য কবিতা স্থান পেয়েছে যার বেশ কিছু আগেও পত্রপত্রিকা, সামাজিক মাধ্যম ও কবি আসাদুল হক খোকনের সঙ্গে একটি যুগলবন্দি বইয়ে প্রকাশিত হয়েছে। কয়েকটি আছে উর্দু শের- এর ভাবানুবাদ।

১৮০ টাকা মুদ্রিত মূল্যের বইটি প্রকাশক-পরিবেশক ছাড়াও শাহবাগ ও কাঁটাবনের উজান নামক বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কবিকবিতাবইবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: সাদিক কায়েম

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

চ্যানেল আইতে নতুন অনুষ্ঠান ‘শিল্পায়নে বাংলাদেশ’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আখতার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচন কমিশন ভবন ছবি: সংগৃহীত

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT