কয়েক দফা ফল প্রকাশের সময় পেছানোর ফলে আবার বাড়ানো হয়েছে শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির সময়। কয়েদ দফা পেছানোর পরে অবশেষে গতকাল রোববার রাতে প্রকাশিত হয় একাদশ শ্রেনীতে ভর্তির ফলাফল।
শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, মেধা তালিকা থেকে শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির তারিখ ২৭ জুন থেকে ৩০ জুন ছিল। সেটা বাড়িয়ে এখন ২৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত করা হয়েছে।
দ্বিতীয় মেধা তালিকা বা মাইগ্রেশন যারা পাবে তাদের সময় ৪ জুলাই থেকে ৫ জুলাই ছিলো। সেটা ৭ জুলাই থেকে ৮ জুলাই করা হয়।
তাছাড়া রিলিজ স্লিপধারী প্রার্থীদের ১২ এবং ১৩ তারিখে বিলম্ব ফিসহ সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে হবে। যারা অনলাইন বা এসএমএসের মাধ্যমে আবেদন করেন নাই তাদের জন্য এরপরে সুযোগ আছে বলেও জানান তিনি।
৪ দফা সময় বাড়িয়ে অবশেষে রোববার রাত পৌনে ১টার দিকে ফল প্রকাশ করা হয়। তবে দেরি হলেও অনলাইনে ভর্তির প্রক্রিয়াকে ইতিহাস হিসেবেই দেখছেন শিক্ষাসচিব।
ঘোষিত ফল অনুযায়ী ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ জন সরাসরি ভর্তি হবে। দ্বিতীয় দফায় ভর্তি হবে ৬২ হাজার ৮৫০ জন।







