চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাত্তরের ভূমিকার জন্য ‘শান্তি কমিটি’র চেয়ারম্যানের নামে সড়ক

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১০:০৫ পূর্বাহ্ন ০১, নভেম্বর ২০১৬
জনপদ, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা তার নির্বাচনী এলাকায় শান্তি কমিটির চেয়ারম্যানের নামে সড়ক উদ্বোধন করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। এ নিয়ে চ্যানেল আই অনলাইন থেকে এমপি এবং কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা হলে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।

এমপি বলেছেন, আব্দুল হাকিম ওই সময়ে (মুক্তিযুদ্ধকালীন) শান্তি কমিটির প্রধান থাকলেও; তিনি সবসময় সাধারণ মানুষকে পাকিস্তানী বাহিনীর নৃশংসতা থেকে রক্ষায় সচেষ্ট ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে সাধারণ মানুষের জীবন-মাল রক্ষায় তার যে ভূমিকা এটা স্মরণ করতেই মূলত: সড়কটির নাম রাখা হয়েছে আব্দুল হাকিম চেয়ারম্যান সড়ক।

তবে তার বক্তব্য প্রত্যাখ্যান করে কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু মুছা মৃধা চ্যানেল আই অনলাইনকে বলেন: আব্দুল হাকিম চেয়ারম্যান কী ছিলেন বা ছিলেন না বলতে পারবো না। তবে এতোটুকু বলতে পারি, তিনি শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন আর তার ছেলে মফিজুল ইসলাম রাজাকার কমান্ডার ছিলেন।

‘এই রাস্তা উদ্বোধনের আগে ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে এমপি কোন যোগাযোগ করেননি। তিনি এমপি হওয়ায় প্রশাসনও তার কথা মতো চলে। আমরা এই রাস্তার (চাকসার-ধর্মতীর্থ-কোষারপাড়া) নাম শান্তি কমিটির চেয়ারম্যানের নামে করায় আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এ জন্য আমি ইউনিয়ন আওয়ামী লীগের মিটিং আহবান করেছি,’ বলে জানান আবু মুছা মৃধা।

তবে এমপি জিয়াউল হক মৃধার সঙ্গে কিছুটা একমত পোষণ করে কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: কাওসার আলম বাবুল বলেন, ‘আমরাও এমনটাই শুনেছি যে তিনি স্বাধীনতা যুদ্ধের সময় এলাকাবাসীকে নানা ভাবে সহায়তা করেছেন।’

তবে তিনি এও বলেন: একটি একটি কলেজে চাকুরি করি। শুনেছি এমপি সাহেব এসে রাস্তার উদ্বোধন করে গেছেন। তবে কে বা কারা এ সময় উপস্থিত ছিলেন আমার জানা নেই।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
Reneta

ধর্মতীর্থ গ্রামের বাসিন্দা মৃত: আব্দুল হাকিম একাত্তরের মুক্তিযুদ্ধকালে ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ছিলেন বলেই তাকে শান্তি কমিটির দায়িত্ব নিতে হয় দাবি করে এমপি জিয়াউল হক মৃধা বলেন, ওই সময়ে তিনি (আব্দুল হাকিম) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। তাই তাকে বাধ্য হয়েই শান্তি কমিটির চেয়ারম্যান হতে হয়। কিন্তু শান্তি কমিটির চেয়ারম্যান হলেও তিনি এলাকাবাসীকে আগলে রেখেছিলেন। এমনকি আমি আর আমার ভাই একবার পাঞ্জাবিদের হাতে আটক হলে-জীবনের ঝুঁকি নিয়ে তিনি আমাদের বাঁচিয়ে এনেছিলেন।

এ প্রসঙ্গে জিয়াউল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান ড. কালিপদ সেনের একটি বইয়ের উদাহরণ টেনে এনে বলেন: আপনারা একটু খোঁজ নিলেই জানতে পারবেন- সম্প্রতি ড. সেন একটি বই লিখেছেন। নামটা ঠিক এখন মনে আসছে না। ওই বইয়ে মুক্তিযুদ্ধকালীন শান্তি কমিটির চেয়ারম্যান আবদুল হাকিমের জনহিতকর কাজের প্রশংসা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিয়াউল হক মৃধাব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশালে নানা বাড়ির পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

মার্চ ২৭, ২০২৬
ছবি: প্রতীকী

স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মার্চ ২৭, ২০২৬

মোস্তাফিজের থেকে শেখার অনেককিছু আছে: হারিস রউফ

মার্চ ২৭, ২০২৬

১৮ মাসের লুটপাটে দক্ষিণ সিটির রাজকোষ প্রায় শুন্য: ডিএসসিসি প্রশাসক

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT