চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটু প্রেম দরকার’ শেষ করছেন শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ন ২৮, মে ২০১৯
বিনোদন
A A

‘শাহেনশাহ’ ও ‘পাসওয়ার্ড’ ছবি দুটি নিয়ে বছরের শুরু থেকে ব্যস্ত ছিলেন চিত্রনায়ক শাকিব খান। এর আগে গেল বছর শুরু হয়েছিল তার অভিনীত আরেক ছবি ‘একটু প্রেম দরকার’। এ ছবির শুটিং শেষের দিকে কিছু অংশের কাজ বাকি ছিল। এই নায়ক এবার পুরোপুরি শেষ করছেন ‘একটু প্রেম দরকার’।

চ্যানেল আই অনলাইনকে শাকিব খান জানিয়েছেন এ খবর। তিনি বলেন, তুরস্কে কয়েকদিন হাড়ভাঙা পরিশ্রম করে পাসওয়ার্ডের গানের শুটিং করতে হয়েছে। দেশে ফিরে পূর্ণ বিশ্রাম নেয়ার আগেই ‘একটু প্রেম দরকার’-এর শুটিং করছি। এখনও ক্লান্তি দূর হয়নি। তারপরেও কাজ শেষ করছি। কারণ, আগে থেকে শিডিউল দেয়া ছিল।

শাপলা মিডিয়া প্রযোজিত ছবি ‘একটু প্রেম দরকার’ পরিচালনা করছেন শাহীন সুমন। ঢাকাই ছবির সফল এই নির্মাতা চ্যানেল আই অনলাইনকে বলেন, গানের শুটিং আগেই শেষ হয়েছে। এনক্লাইমেক্সের কাজ বাকি ছিল। সেগুলো করছি। ৪-৫ দিন শুটিং করবো। বর্তমানে এফডিসির একটি ফ্লোরে শুটিং করছি। ঈদের পর আরও ৩ দিন লাগবে। তাহলে পুরোপুরি কাজ শেষ হবে।

মঙ্গলবার দুপুরে শাহীন সুমন জানান, শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান ও মিশা সওদাগর। তিনি বলেন, শুটিং শেষ হলে পোস্ট প্রোডাকশনের সব কাজ দেশের বাইরে থেকে করাবো। যাতে ছবি দেখার পর দর্শক না বলে সেকেলে! এজন্য আলাদা বাজেট রাখা হয়েছে।

জনপ্রিয় এই চিত্রপরিচালকের ভাষ্য, বাজেট, ইনস্ট্রুমেন্ট না দিয়ে অনেকেই বলেন এদেশের পরিচালকরা আধুনিক ছবি বানাতে পারে না। আমাকে এই ছবির জন্য পর্যাপ্ত বাজেট দেয়া হয়েছে, সুতরাং আমি এবার দেখিয়ে দেব। কাজটা শেষ করে দর্শকদের কাছে পৌঁছে দেই, তারপর তারাই বিচার করবেন ছবি কেমন হয়েছে।

ছবি কবে মুক্তি পাবে জানতে চাইলে নির্মাতা শাহীন সুমন বলেন, মুক্তির বিষয়টি প্রযোজনা সংস্থার ব্যাপার। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ‘একটু প্রেম দরকার’ ছবিতে শাকিব খানের নায়িকা শবনম বুবলী। ছবিটির কন্টেন্ট পার্টনার হিসেবে থাকছে লাইভ টেকনোলজিস।

Jui  Banner Campaign
ট্যাগ: বুবলীলিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়াশাহীন সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রমজানে বাজারে বেড়েছে লেবু-শসা-বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সাবেকদের নিয়ে কটাক্ষ শাদাবের, অসন্তুষ্ট শ্বশুর মুশতাক

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT