চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি ধর্ষণ বহু পাপের সমষ্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ন ১৯, মে ২০১৭
সমাজকথন
A A

বনানীতে দুই শিক্ষার্থী ধষর্ণের ঘটনায় মামলার পর থেকে একের পর এক তথ্য বের হয়ে আসছে। আসামি সাফাত, সাদমান ও নাঈম আশরাফ গ্রেফতার এবং রিমান্ডের পর তাদের পারিবারিক বহু পাপ দেশের জনগণের কাছে উন্মোচিত হয়েছে। তাই একটি ধর্ষণকে বহু পাপের সমষ্টি বলে আখ্যায়িত করেছেন গণমাধ্যম ও উন্নয়ন সাংবাদিক আদিত্য শাহীন।

নিজের ফেসবুক ওয়ালে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন: ‘বোঝা গেল, একটি ধর্ষণ বহু পাপের সমষ্টি। এর পেছনে লুটতরাজ, চুরি, মিথ্যাচার, প্রতারণা আর ভুরি ভুরি ক্ষমতার অপব্যবহার আছে। ক্ষমতার আশ্রয় প্রশ্রয়ে যারা বেড়ে ওঠে তাদেরই শাখা প্রশাখা লুটেরা ও ধর্ষক হয়ে ওঠে।

বিএইচ হারুনের মতো, দিলদারের মতো মানুষ এদেশে অসংখ্য। যারা রাতারাতি টাকার পাহাড় গড়েছে। যারা ক্ষমতার ছায়ায় থাকে। যারা ধর্মের কথা বলে, সমাজ গড়ার কথা বলে, দেশকে পাল্টে দেয়ার কথা বলে।

আমরা ২০৪১ সালে যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক অবৈধ সম্পদের মালিকদের সমাধির ওপর। সরকারের উচিত একটি সুন্দর আগামী রচনার জন্য বনানী ধর্ষণকে কেন্দ্র করে কেঁচো খুড়তে যে সাপ বেরোচ্ছে, সকল ক্ষেত্রের সেই সাপ খুঁজে বের করা। এরা যুদ্ধাপরাধী বা বঙ্গবন্ধুর খুনীর চেয়েও ভয়ঙ্কর। এরা জঙ্গির চেয়েও সাংঘাতিক। এসব খুঁজতে গিয়ে সরকারের অনেক নড়বড়ে নাটবল্টু বেরুবে, মুখোশধারী দুর্বৃত্ত বেরোবে, নীতিহীন বুদ্ধিজীবীও বেরোবে। তাদের আসল চেহারা বেরিয়ে পড়ুক।

সত্য যত দ্রুত বিকশিত হবে, সমাজ তত দ্রুত উন্নত হবে। আর্থিক দারিদ্র সমাজের জন্য খারাপ না, কিন্তু চেতনার দারিদ্র তো ভয়ঙ্কর, নীতির দারিদ্র তো সমাজঘাতি ক্যান্সার।’

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণবনানী ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT