‘মিশন ইমপসিবল ৬’ ছবির একটি দৃশ্যের জন্য এক বছর ধরে প্রশিক্ষণ নিয়েছেন টম ক্রুজ। প্রযোজক ডেভিস এলিসন জানিয়েছেন এই চমকপ্রদ তথ্যটি। তিনি বলেন, ‘টম এই ছবিতে যা করছে, তা সবচেয়ে সেরা।’ তিনি আরও বলেন, ‘এটা অবিশ্বাস্য যে টম এক বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছে। এটা টম ক্রুজের করা সবচেয়ে সেরা এবং অবিশ্বাস্য কাজ হবে।’
এই ছবিতে অনেকগুলো স্টান্ট তিনি নিজেই করছেন। আর তার জন্যই এত প্রশিক্ষণ নিতে হচ্ছে টম ক্রুজকে। প্রযোজকের মতে, দর্শকদেরকে পরিপূর্ণ বিনোদন দেওয়ার জন্যই এত পরিশ্রম করছেন টম ক্রুজ।
২০১৫ সালের জুলাইতে ‘মিশন ইমপসিবল ৬’ ছবিতে অভিনয়ের ঘোষণা দেন টম ক্রুজ। এই বছর এপ্রিল থেকে ছবিটির শুটিং পুরোদমে শুরু হবে। আশা করা যাচ্ছে, ছবিটি ২০১৮ সালের ২৭ জুলাই মুক্তি পাবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।








