চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি জয়ের আশায় বাংলাদেশ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৩৪ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান ফিরেছেন। চোট কাটিয়ে তাসকিন আহমেদও আছেন অপেক্ষায়। দলের শক্তি বেড়েছে অনেক। অধিনায়ক মুমিনুল হক শেষ টেস্টে তাই ভালো কিছুর আশায়।

চট্টগ্রামে ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে পাকিস্তান। ঘুরে দাঁড়াতে না পারলে টি-টুয়েন্টির পর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ।

শনিবার সকাল দশটায় শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট শুরু। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মুমিনুল জানালেন, জয়ের জন্যই লড়বে তার দল।

‘অবশ্যই (জয়), কেনো না। আমার কাছে টেস্ট ম্যাচে সবসময় প্রথম একঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ব্যাট করি, ওরা যদি করে, যেই করুক। আমরা যদি একটা ভালো শুরু করি তাহলে ভালো।’

‘সবাই জানে আমাদের শক্তির জায়গা হল ব্যাটিং। ব্যাটিং শক্তিতে আমরা যদি ছয় সেশন ব্যাট করতে পারি, তাহলে গেমে ফিরতে পারব। অবশ্যই (জয়) আশা করি। কেউ তো ম্যাচ হারার জন্য নামে না। জেতার জন্যই নামে।’

অলরাউন্ডার সাকিব ফেরায় বাড়তি একজন ব্যাটার বা বোলার খেলাতে পারবে বাংলাদেশ। এটা নিয়ে অধিনায়কও আছেন স্বস্তিতে, ‘সাকিব দলে আসলে একটু সহজ হয়। এখন পর্যন্ত তার সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক দেখেছি। ও আসায় আমরা ৪ বোলার ৭ ব্যাটসম্যান নিয়ে চিন্তা ভাবনা করছি।’

Reneta

‘সাকিব ফেরাতে ক্যাপ্টেন হিসেবে আমি নির্ভার থাকি। তার ব্যাটিং-বোলিং খুব গুরুত্বপূর্ণ। টিম কম্বিনেশনে তার থাকাটা আমাদের জন্য ইতিবাচক দিক।’

টাইফয়েডের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন সাইফ হাসান। সাদমান ইসলাম শনিবার মিরপুরে পেতে চলেছেন নতুন ওপেনিং পার্টনার। মুমিনুল জানালেন, ডানহাতি-বাঁহাতি নামানোর সম্ভাবনাই বেশি।

তেমন হলে বাংলাদেশের ৯৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে ডানহাতি মাহমুদুল হাসান জয়ের অভিষেক হয়ে যাবে সিরিজের শেষ ম্যাচে। টেস্ট ক্যাপ মাথায় তোলার অপেক্ষা বাড়বে বাঁহাতি নাঈম শেখের।

চট্টগ্রাম টেস্টের দলেও ছিলেন জয়। বেশ কয়েকটি ব্যাটিং সেশন করেছেন। নেটে তাকে দেখে আত্মবিশ্বাসীই মনে হচ্ছিল। ম্যাচ খেলার সুযোগ হয়নি তরুণ ব্যাটারের। ওপেনিং করেন বাঁহাতি সাদমান ও ডানহাতি সাইফ।

অসুস্থ হয়ে পড়ায় সাইফের জায়গায় নাঈমকে ডাকা হয় দ্বিতীয় টেস্টের দলে। ওপেনিং পজিশন নিয়ে মুমিনুল বললেন, ‘ওপেনিং কম্বিনেশন বাঁহাতি-ডানহাতি হতে পারে। দুইজন বাঁহাতিও হতে পারে। তবে বাঁহাতি-ডানহাতি হওয়ার সম্ভাবনাই বেশি।’

অন্যদিকে শেষটাও জয়ে রাঙাতে চায় পাকিস্তান। সফরকারী দলের পেসার শাহিন শাহ আফ্রিদি বললেন, ‘মোমেন্টাম খুব ভালো আছে, দলের কম্বিনেশন দারুণ। ছেলেরা প্রস্তুত দ্বিতীয় টেস্টের জন্য। অবশ্যই লড়াই করব এবং ভালোভাবে শেষ করব, এখান থেকে সিরিজ জিতে ফিরব।’

Jui  Banner Campaign
ট্যাগ: জয়ঢাকা টেস্টবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমিরপুর টেস্টমুমিনুললিড স্পোর্টসসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT