গোটা বাংলাদেশকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। ওসমান হাদির ওপর চালানো এ হামলায় গোটা দেশ জেগে ওঠে বিক্ষোভ, প্রতিবাদে।







