চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই দিনে জন্মেছিলেন কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ন ২৮, জুলাই ২০১৮
বিনোদন
A A

ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত দুই সংগীতজ্ঞের জন্মদিন একই দিনে। তারা আবার স্বামী, স্ত্রী! বলছিলাম প্রথিতযশা সংগীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সংগীত পরিচালক কমল দাশগুপ্ত ও উপমহাদেশে নজরুল সংগীতের জন্য বিখ্যাত কণ্ঠশিল্পী ফিরোজা বেগমের কথা।

হ্যাঁ। কাকতালীয় ভাবে একইদিনে জন্মদিন সংগীত ও বাস্তব জীবনের এই দুই বিখ্যাত জুটির। আর তাই তাদের সন্তানেরা এই দিনে উদযাপন করছেন কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের অবিস্মরণীয় জন্মদিনটি।

কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের দুই পুত্র দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’-এর সদস্য শাফিন আহমেদ ও হামিন আহমেদ। বাবা-মায়ের জন্মদিনে তাই তাদের উচ্ছ্বাসটা বাঁধ ভাঙা। ২৮ জুলাইকে বাংলা সংগীতের এক মহান দিবস উল্লেখ করে তারা বলেন, কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের জন্মদিনটি একই দিনে। এইদিনটি বাংলা সংগীতের এক মহান দিবস। তারা যেখানেই থাকুন তাদেরকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা!

এদিকে প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগমকে শ্রদ্ধা জানিয়েছে গুগল। ডুডলে দেখা যায় ফিরোজা বেগম, চোখ বুজে শান্ত ভঙ্গিতে গান গাইছেন। তার সামনে মাইক্রোফোন। সোনালি দিনের সোনালি গানের শিল্পীর ছবি ফুটিয়ে তুলতে সেই ডুডলে ব্যবহার করা হয়েছে রাজকীয় সোনালি ও ভেলভেট লাল রঙ।

ডুডলটিতে ক্লিক করলে একটি গুগল সার্চ রেজাল্ট পেজ চালু হয়ে যায়। সেখানে ফিরোজা বেগমের গাওয়া গানসহ তার সম্পর্কে নানা তথ্য ও প্রতিবেদনের লিঙ্ক রয়েছে।

প্রসঙ্গত, ফিরোজা বেগমের জন্ম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার (বর্তমান জেলা) রাতইল ঘোনাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে। তার বাবার নাম খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মায়ের নাম বেগম কওকাবুন্নেসা। এদিকে স্বামী ও বিখ্যাত সংগীত পরিচালক কমল দাশগুপ্তের জন্ম ১৯১২ সালের ২৮ জুলাই।

Jui  Banner Campaign
ট্যাগ: কমল দাশগুপ্তনজরুল সংগীতফিরোজা বেগমমাইলসলিড বিনোদনশাফিন আহমেদহামিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT