চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই ছবিতে ফেরদৌস ও আনিসুর রহমান মিলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ন ১৩, মার্চ ২০১৮
বিনোদন
A A
ফেরদৌস-মিলন

বড়পর্দায় প্রতিষ্ঠিত নায়ক ফেরদৌস। নানা মাত্রিক চরিত্র দিয়ে তিনি পেয়েছেন জনপ্রিয়তা ও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অন্যদিকে, নাটকে নিয়মিত দেখা গেলেও আনিসুর রহমান মিলন চলচ্চিত্রে মনোযোগী। সর্বশেষ ‘রাজনীতি’ ছবিতে শাকিল চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে ভূয়সী প্রশংসা পেয়েছিলেন মিলন।

নতুন খবর হচ্ছে, প্রথমবার একই ছবিতে অভিনয় করছেন ফেরদৌস ও আনিসুর রহমান মিলন। তাদের নতুন ছবির নাম ‘বড্ড ভালোবাসি’। গতকাল (সোমবার) এই ছবির শুটিং শুরু হয়েছে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে। প্রথমদিনের শুটিংয়ে ফেরদৌস উপস্থিত থাকলেও, ছিলেন না চিত্রনায়ক মিলন।

চ্যানেল আই অনলাইনকে মিলন বলেন, আগামীকাল (বুধবার) আমি শুটিং করবো। তিনি বলেন, আমি একদিন শুটিং করবো, এরপর মে থেকে টানা কাজ করবো। মিলন আরো বলেন, এর আগে ফেরদৌস ভাইয়ের সঙ্গে একই ছবিতে কাজ করা হয়নি। প্রথমবার আমরা দুজন একসঙ্গে কাজ করছি।

‘অনেক সাধের ময়না’ ছবির এই নায়ক বলেন, আমার চরিত্রটি একটা গ্রামের ছেলের। যার মূল কাজ হচ্ছে, মানুষকে সহায়তা করা। যে কোনো ধরনের বিপদে সে মানুষের পাশে দাঁড়ায়। খুব চমৎকার একটি চরিত্র। আর টোটাল ছবির গল্পটা ত্রিভুজ প্রেমের হলেও গধবাধা নয়।

নায়ক ফেরদৌস চ্যানেল আই অনলাইনকে বলেন, ছবিতে আমি অতিথি চরিত্রে অভিনয় করছি। যেখানে দেখা যাবে আমি বিমানবাহিনীতে কর্মরত। ‘বড্ড ভালোবাসি’ ছবিতে ফেরদৌস-মিলন বিপরীতে অভিনয় করবেন নবাগত রোজ, আরো অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন।

Jui  Banner Campaign
ট্যাগ: ফেরদৌসমিলনলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT