বাংলাদেশ

এএসআই মাসুদের বিচার চেয়ে আইজিপিকে গভর্নরের চিঠি

এএসআই মাসুদের বিচার চেয়ে আইজিপিকে গভর্নরের চিঠি

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্মমভাবে নির্যাতনকারী এএসআই মাসুদ শিকদারের বিচার চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।  

বুধবার গভর্নর এই  চিঠি পাঠান বলে জানা গেছে।

বাসা ভাড়া দিতে শনিবার রাত ১১টার দিকে এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার সময় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক ছাত্র গোলাম রাব্বানী ওরফে রাব্বীকে তল্লাশির নামে মোহাম্মদপুর থানার এএসআই মাসুদ শিকদার নির্যাতন করে।

পরে গোলাম রাব্বানী ওই থানায় অভিযোগ করে সাংবাদিকদের বলেছিলেন, ‘ওই রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডে তার গতিরোধ করে পুলিশ। আমার কাছে মাদকদ্রব্য আছে দাবি করে তল্লাশির নামে গাড়িতে উঠায়। তারপরই শুরু করে নির্যাতন।’

তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলো মাসুদ শিকদার। চাঁদা না দিলে ক্রস ফায়ারের হুমকি দেয় ওই পুলিশ।

বিষয়:গোলাম রাব্বীপুলিশি নির্যাতন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…