এএফসি চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিরগিজস্তানের ক্লাব এফসি আলফা বিশেকেকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ঢাকার প্রিমিয়ার লিগ ফুটবলের চ্যাম্পিয়নরা।
কিরগিজস্তানের বিশেকেক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় এফসি আলফা। ২২ মিনিটে মিডফিল্ডার এমিরভ ইল্ডারের গোলের পর খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিক দলটি। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের চেষ্টা চালিয়ে সফল হয় শেখ জামাল।
৭৭ মিনিটে ম্যাচে সমতা আনেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন। প্রথম ম্যাচে এস এল বেনফিকা ডি ম্যাকাওকে ৪-১ গোলে হারায় বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সেরা দলটি। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় শেখ জামাল।






