চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই ‘মুখ ও মুখোশ’ রাজনীতি ও প্রেমের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ন ০৪, মে ২০১৮
বিনোদন
A A
‘মুখ ও মুখোশ’ এ দীপান্বিতা মার্টিন ও কাজী রাজু

‘মুখ ও মুখোশ’ এ দীপান্বিতা মার্টিন ও কাজী রাজু

এই ‘মুখ ও মুখোশ’ বলে বিপ্লবের রং লাল। রঞ্জনার রং লাল। লালগুলোকে প্রাণে মেখে নিচ্ছি। অথবা এই ‘মুখ ও মুখোশ’ বলে ওঠে আপনার কপালে একটি টিপ দরকার। প্রেক্ষাপট শ্রমিক আন্দোলন। যেখানে মূল চরিত্র রাজু। তার সঙ্গে জড়ানো দুটি চরিত্র রঞ্জনা ও বিথী। যে রঞ্জনাকে রাজু বলে বিপ্লবের কথা আবার বন্ধুর বউ বিথীকে বলে কপালে টিপ পরতে।  সবমিলে গোপন চরমপন্থী রাজনীতি আর ত্রিকোন সম্পর্কের দ্বন্দ্ব।

যদিও ‘মুখ ও মুখোশ’ নামটি শুনলে প্রথমেই মনে পড়বে যে কারোর যে এটি বাংলাদেশে প্রথম নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র। যা ১৯৫৬ সালে মুক্তি পায়। সেই ‘মুখ ও মুখোশ’ ছিল এক চ্যালেঞ্জ থেকে তৈরী হওয়া।

৬২ বছর পর সেই ‘মুখ ও মুখোশ’ নামটি ফিরে আসছে। চলচ্চিত্র হিসেবেই। কিন্তু নির্মাতা আলাদা। ভীষণ আলাদা তার গল্প। প্রথম ‘মুখ ও মুখোশ’কে নানান ধরণের বাঁধা পার হতে হয়েছে। এই ‘মুখ ও মুখোশ’কেও মুক্তি পাওয়ার আগে বাঁধা পার হতে হয়েছে। সেন্সর সমস্যা।

১০ মাস সেন্সরে আটকে থাকার পর ১৩ জুলাই মুক্তি পাচ্ছে গোলাম মোস্তফা শিমূলের নতুন সিনেমা ‘মুখ ও মুখোশ’। আপিলের পর আনকাট ছাড়া পেয়েছে সিনেমাটি।

‘মুখ ও মুখোশ’ এ কাজী রাজু ও নাফিসা নাফা

নির্মাতা গোলাম মোস্তফা শিমূল বলেন, আদর্শিক অবক্ষয়ের গোপন চরমপন্থী রাজনীতি আর জৈবিক প্রেম। যে প্রেমের স্বীকৃতি মেলেনা, যে প্রেমের পরিনামও শুভ হয়না, আর যে রাজনীতির পরিনাম হয় ভয়াবহ, সেররকম একটি প্রেম ও রাজনীতির গল্প নিয়েই মুখ ও মুখোশ। প্রতিটি মানুষের ভেতরে থাকে অনেকগুলো সত্ত্বা। যেন অনেকগুলো মুখোশ। আলাদা আলাদা মানুষের সাথে আমাদের সম্পর্কও হয় আলাদা। পাল্টে যায় আচরণ, দৃষ্টিভঙ্গি। একেক জায়গায় একেক সম্পর্কের মুখোশ। মানুষের সাথে মানুষের সম্পর্কের টানাপোড়েনে কীভাবে মানুষের মুখোশ পাল্টে যায় তা দেখানোর চেষ্টা করা হয়েছে।

তিনি আরো বলেন, ছবিতে দুই সময়ের দুটি গল্প রয়েছে। যা শেষে গিয়ে এক হয়ে মিশেছে। এটিকে আমি বলব প্রেম ও রাজনীতির ছবি। মূলত একজন উত্তর আধুনিক মানুষের জীবনের কিছু সময়কে তুলে ধরতে চেয়েছি সিনেমাটিতে। সেলুলয়েডে নতুন ভাবনার অবতারণা করতে চেষ্টা করেছি।’ সিনেমাটি আশীর্বাদ চলচ্চিত্র পরিবেশনা করবে বলে জানান নির্মাতা শিমূল।

Reneta

এ ছবিতে মূল তিন চরিত্রে অভিনয় করেছেন ‘হরিযুপিয়া’ খ্যাত কাজী রাজু , ২০০৬ সালের লাক্স চ্যানেলআই সুপারস্টার এর সেরা ১৫ তে থাকা নাফিসা চৌধুরী নাফা ও ‘গোল্ডেন এ প্লাস’ অভিনেত্রী দীপান্বিতা মার্টিন। সিনেমাতে আরো অভিনয় করেছেন কামাল আহমেদ, খায়রুল আলম সবুজ, মঞ্জুরুল আলম পান্না, আমিরুল ইসলাম অরুন প্রমুখ। ছবিতে দুটি গান আছে। গান দুটি গেয়েছেন সুবীর নন্দী ও ফাতেমা তুজ্ জোহরা। লিখেছেন গোলাম মোস্তফা শিমুল, সুর করেছেন ফিরোজ কবির ডলার।

কানাডার টরেন্টোতে গত বছর ২৭ আগস্ট ‘মুখ ও মুখোশ’ ছবিটির ওর্য়াল্ড প্রিমিয়ার হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী রাজুমুখ ও মুখোশলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

আমি আমার চেয়ারেই বসব: আমিনুল

এপ্রিল ৫, ২০২৬

আইসিসিকে তদন্ত প্রতিবেদন জানিয়ে পরবর্তী প্রদক্ষেপ নেয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

হজ ব্যবস্থাপনায় প্রবাসী কমিউনিটির সহযোগিতা চেয়েছেন ধর্মমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

শোভাযাত্রায় ‘মঙ্গল’ ফিরিয়ে আনার দাবিতে সরব উদীচী

এপ্রিল ৫, ২০২৬
ছবি: মাহদী আমিন ও সালেহ শিবলী

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও এ এ এম সালেহ শিবলী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT