চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই প্রথম মুক্তি পাচ্ছে মোস্তফা মনোয়ারের জোড়া ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ন ১০, মার্চ ২০২২
বিনোদন
A A

মোস্তফা মনোয়ার সত্যিকার অর্থে ‘বেছে বেছে’ কাজ করেন। কম কাজ করে সঠিক চরিত্র হয়ে পর্দায় হয়ে জীবন্ত হয়ে উঠতে পারেন বলেই হয়তো দর্শক তার অভিনয় এতো পছন্দ করেন। ‘মিস্টার জনি’, ‘লাইফ ফ্রম ঢাকা’, ‘ইতি তোমার ঢাকা’ কিংবা সর্বশেষ ‘লাইট, ক্যামেরা…অবজেকশন’ যারা দেখেছেন তারা বুঝবেন।

চমকপ্রদ খবর হচ্ছে, এবারই প্রথম সিনেমা হলে মুক্তি পাচ্ছে মোস্তফা মনোয়ার অভিনীত জোড়া ছবি।

শুক্রবার (১১ মার্চ) ৭টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে রুবাইয়াত হোসেনের পরিচালনায় ‘শিমু’ এবং ২০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’। দুটি ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।

একসঙ্গে জোড়া ছবি মুক্তি পাওয়ার বিষয়টি পুরোপুরি কাকতালীয় বলে জানালেন মোস্তফা মনোয়ার। তিনি নিজেও এমন হওয়ায় চমকে গেছেন।

চ্যানেল আই অনলাইনকে মোস্তফা মনোয়ার বলেন, ২-৩ বছর পর পর আমার দু-একটা ছবি মুক্তি পায়। কিন্তু শুক্রবার একসঙ্গে দুটি ছবি মুক্তি পাচ্ছে। সত্যি বিষয়টি খুব আনন্দের। আরও ভালো লাগা বিষয় হচ্ছে, দুটি ছবি একেবারে দুই ধরণের। গল্পের প্রেক্ষাপট ছাড়াও অভিনয়ে ভিন্নতা দেখা যাবে।

তিনি বলেন, যে কাজ বা চরিত্রগুলো আমাকে এক্সসাইট করে এবং করার জন্য ভেতরে ভেতরে পীড়া দেয় সেই কাজগুলো আমি করে থাকি। ‘শিমু’ এবং ‘গুণিন’ দুটি তেমনই। একজন অভিনেতা হিসেবে যে কাজ ওন করতে পারি সেই কাজগুলো আমি করি। প্রতিটি কাজ থেকে নিজেকে একটু একটু করে পরিবর্তন করি। যদি কিছু না শিখতে পারি সেই কাজ থেকে আমি তৃপ্তি পাই না।

Reneta

দেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে সেই আলোকে দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে ‘শিমু’ ছবিতে। এখানে শিমুর স্বামীর চরিত্রে অভিনয় করেন মোস্তফা মনোয়ার।

অন্যদিকে গুণিন ছবিতে গুণিনের তিন নাতীর মধ্যে একজনের চরিত্র করেন মোস্তফা মনোয়ার। এই ছবির একটি দৃশ্যের জন্য তিনি শুটিংয়ে কাদায় গড়াগড়ি খেয়ে মারামারি করেছেন। জানালেন, এজন্য লম্বা সময় কাদামাখা ভূতের মতো হয়ে ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: গিয়াস উদ্দিন সেলিমগুণিনমোস্তফা মনোয়াররুবাইয়াত হোসেনলিড বিনোদনশিমু
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT