চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই প্রজন্মের কণ্ঠে ৭ পর্বে ৭ কিংবদন্তী শিল্পীর গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ন ২০, জুলাই ২০২১
বিনোদন
A A

করোনার কারণে বছরব্যাপী বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। রাত পোহালেই ঈদ। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। যা শুরু হচ্ছে ঈদের আগের দিন থেকে।

এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন সিনেমা, নাটক ও টেলিছবি। পাশাপাশি থাকছে গান নিয়ে বিশেষ অনুষ্ঠান।

স্বাধীনতা উত্তর এবং পরবর্তী কিছু সময়কে বলা হয়ে থাকে বাংলা গানের সোনালী কাল। এই সময়ে সেসব গানের আয়োজন নিয়ে চ্যানেল আই নির্মাণ করেছে ৭ পর্বের এক সংগীতানুষ্ঠান। পর্যায়ক্রমে অনুষ্ঠানের পর্বগুলো প্রচার হবে।

‘শুধু গান গেয়ে পরিচয়’ পর্বে সাবিনা ইয়াসমিনের ৮টি গান গেয়েছেন ঝিলিক। ‘গানেরই খাতায় স্বরলিপি’ পর্বে রুনা লায়লার জনপ্রিয় গান গেয়েছেন লুইপা। শাহনাজ রহমতউল্লাহ’র ‘সাগরের তীর থেকে’ পর্বে গান গেয়েছেন এই সময়ের শ্রোতাপ্রিয় শিল্পী লিজা।

এন্ড্রু কিশোরের ‘জীবনের গল্প’ পর্বে গেয়েছেন সাব্বির। খালিদ হাসান মিলুর ‘আমার মতো এতো সুখি’ পর্বে গেয়েছেন তারই পুত্র প্রতীক হাসান। আঞ্জুমান আরা বেগমের কণ্ঠে গাওয়া গান ‘আকাশের হাতে আছে’ পর্বে গেয়েছেন ঐশী। শিল্পী ফেরদৌসী রহমানের ‘গান হয়ে এলে’ গানগুলো গেয়েছেন নন্দিতা।

অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন শাইখ সিরাজ। প্রযোজনা মোস্তাফিজুর রহমান নান্টু, জামাল রেজা, শওকত আলী। নির্মাণে ইফতেখার মুনিম। প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিটে।

ট্যাগ: এন্ড্রু কিশোরঐশীকিংবদন্তীখালিদ হাসান মিলুগানচ্যানেল আইফেরদৌসী রহমানরুনা লায়লালিজালিড বিনোদনলুইপাশাহনাজ রহমতউল্লাহশিল্পীসাবিনা ইয়াসমিনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT