চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা যাবে না বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ন ১১, মে ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

কলম্বোয় সিরিজ বোমা হামলার ঘটনায় প্রভাব পড়েছে ক্রিকেটে। জুলাইয়ে শ্রীলঙ্কার প্রস্তাবিত সিরিজটি মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, বিদ্যমান পরিস্থিতিতে আমাদের দল সেখানে পাঠানোর প্রশ্নই ওঠে না।

‘অনিরাপদ’ মনে করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কা সফর বাতিল করেছে। লঙ্কান ক্রিকেট বোর্ড অবশ্য দেশটিতে ক্রিকেট চালু রাখতে বিশ্বকাপের পর বাংলাদেশকে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে। আইসিসির এফটিপির (ফিউচার ট্যুর প্ল্যান) তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হওয়ার কথা ছিল ডিসেম্বরে।

শনিবার এ ব্যাপারে নাজমুল হাসান বললেন, ‘শ্রীলঙ্কা নিয়ে সমস্যা একটাই; ওদের দেশের যে পরিস্থিতি তাতে আমাদের দল এখন যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।’

‘একটা কথা মাথায় রাখতে হবে, এখন যে অবস্থা তাতে তাদের ওখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। শুধু বাংলাদেশ না, মনে হয় না কোনো দলই ওখানে খেলবে। এটার চেয়ে বড় কথা হচ্ছে, ওদের দেশে প্রেসিডেন্ট এখনও বলছে ওখানে আবারও হামলা হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু ওরাই বলছে হামলা হওয়ার সম্ভাবনা আছে, কাজেই এমুহূর্তে সফর হওয়ার সম্ভাবনা নেই।’

‘যদি পরিস্থিতি শান্ত হয় এবং তারা যদি আশ্বস্ত করতে পারে, সব ঠিক আছে। আমাদের নিরাপত্তা বিভাগ যদি ছাড়পত্র দেয়, তাহলেই কেবল হতে পারে। এখনকার পরিস্থিতিতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার চিন্তা আমাদের নেই।’ -বলেন বিসিবি সভাপতি।

Jui  Banner Campaign
ট্যাগ: নাজমুল হাসানবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-শ্রীলঙ্কাবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT