চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমানভাবে ধর্ম পালন করবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমানভাবে ধর্ম পালন করবে।আপনারা যাতে নিরাপত্তার মধ্যে থেকে পূজার আনন্দ উৎসব উদযাপন করতে পারেন তার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।

সকল ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন তার জন্য প্রশাসনও কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উপর কী ভাবে আঘাত করা হয়েছে। কীভাবে মন্দির ভাঙ্গা হয়েছে, কত মায়ের কোল খালি করা হয়েছে। জঙ্গি ,সন্ত্রাস নির্মূলে আমারা জিরো টলারেন্স ঘোষণা করেছি।

সোমবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গা পূজার উদ্বোধনী এক অনুষ্ঠানে এই সব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন,আমরা বাঙ্গালি, আমরা বাঙ্গালী হিসেবে এ দেশ স্বাধীন করেছি। আমরা সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছি। মুসলিম আইনে যেরকম হেবার নিয়ম অনুসারে কম টাকায় সন্তানদের সম্পত্তি দান করতে পারেন ঠিক সেভাবে যাতে অন্য ধর্মের মানুষ অল্প খরচে সম্পত্তি দান করতে পারেন তার জন্য আইন করা হয়েছে। মসজিদ মাদ্রাসার মত মন্দির ভিত্তিক ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক ধর্মের জন্য একটা কল্যাণ ট্রাস্ট করে দেয়া হয়েছে। আমাদের দেশ কতটা যে উন্নয়ন হয়েছে তা আপনারা পূজার উৎসব দেখেই বুঝতে পারছেন। এ বছর অফিসিয়ালি ৩১ হাজার ২ শ ৭২ পূজা মন্ডুপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, ঢাকেশ্বরী মন্দিরের জায়গা নিয়ে যে সমস্যা ছিলো আমরা তা ঠিক করে দিয়েছি। এখন বাকিটা আপনাদের করতে হবে। ঢাকেশ্বরী সংস্কার করে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসনের সহায়তায় আপনারা পূজার উৎসব আনন্দের সাথে পালন করতে পারছেন। তারা এ জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকেশ্বরী মন্দিরদুর্গা পূজাপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশি পণ্যের শুল্কহার ২০ থেকে ১৯ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT