দেশবরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান শুধু অভিনেতা নন, একাধারে পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে তার জন্মদিনে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন একুশে পদক প্রাপ্ত এই অভিনেতা। ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি, শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য অভিনেতা।







