জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের মঞ্চে সালমান খান ও শাহরুখ খানের সঙ্গে বিগ বস চ্যাম্পিয়ন ও বলিউড অভিনেত্রী সানি লিওন। উপলক্ষ শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমার প্রচারণা। এ সিনেমায় সানি লিওনের আইটেম গান রয়েছে। সে কারণে শাহরুখের সঙ্গে একই মঞ্চে তিনি।
ক্যারিয়ারে দীর্ঘ একটি সময় পার করার পর বলিউডের দুই প্রভাবশালী অভিনেতার পাশে দাঁড়িয়ে সানি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছেন। এ প্রসঙ্গে ‘বেবি ডল’ খ্যাত সানি নিজের ফেসবুক স্ট্যাটাস লিখেছেন, দীর্ঘ পাঁচটি বছর সবচেয়ে বড় এই ছবিটির জন্য পরিশ্রম করে কাজ করেছি। সবকিছুই সম্ভব! বড় স্বপ্ন, কাজের জন্য পরিশ্রম করে স্বপ্ন সত্যি হবে। 
উল্লেখ্য, ২০১২ সালে পূজা ভাটের পরিচালনায় ‘জিসম ২’ অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ সানি লিওনের। এরপর একে একে ‘রাগিনি এমএমএস টু’ ‘হেট স্টোরি টু’ ‘এক পেহেলি লীলা’ সিনেমায় অভিনয় করেন। সানি র্বতমানে বলিউডের সেরা আইটেম গার্লের তালিকায় রয়েছেন।







