চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋষি কাপুরের মৃত্যুর আগ মুহূর্তের ভিডিও ভাইরাল, সোচ্চার বলিউড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ন ০২, মে ২০২০
বিনোদন
A A

ঋষি কাপুরের মৃত্যু দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। মৃত্যুর আগ মুহূর্তে আইসিইউতে থাকা অবস্থায় ঋষির সেই ভিডিওটি নিয়ে সোচ্চার বলিউড।

ভিডিওটিতে দেখা গেছে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঋষি। আর কেউ সেই দৃশ্য গোপনে ধারণ করেছেন মোবাইল ফোনে। ধারণা করা হচ্ছে, হাসপাতালের কেউ এই গর্হিত কাজটির সঙ্গে জড়িত।

বিভিন্ন মাধ্যম থেকে ইতোমধ্যেই বিষয়টি নিয়ে উঠেছে নানান প্রশ্ন। চটেছেন বলিউডের বেশ কিছু তারকারা। এমনকি হাসপাতালের নৈতিকতা বোধ নিয়েও প্রশ্ন তুলেছে অনেকেই। যাদের ভেতর অর্জুন কাপুর, করণ ওয়াহী, মিনি মাথুরসহ অনেকেই প্রকাশ্যে কথা বলেছেন।

ভাইরাল হওয়া ভিডিওটির কথা উল্লেখ না করেই বলিউড অভিনেতা অর্জুন কাপুর তার টুইটার ও ফেসবুকে লিখেছেন, সব কিছুর উর্ধ্বে মানবতা। এই বিষয়টিকে আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত। আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সব কিছুরই সান্নিধ্য পাই অতি জলদি। তবে কিছু বিষয়ের সান্নিধ্য পাওয়া সত্যিই হৃদয় বিদারক। সেক্ষেত্রে আমাদের মানবতা ও সহানুভূতির সাথে বিষয়গুলো সামনে আনার ব্যাপারে খেয়াল করা উচিত।

অপরদিকে অভিনেতা করণ ওয়াহী স্বীকার করেছেন যে তিনিও ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি তার কাছে হৃদয় বিদারক বলে মনে হয়েছে। ফলে তিনি এটিকে অন্যদের সাথে শেয়ার করা থেকে বিরত থেকে সাথে সাথে ডিলিট করে ফেলেছেন।

এছাড়াও করণ আরো জানিয়েছেন, এটি নিশ্চই কাপুর পরিবারের কেউ করেনি। তাহলে এর সাথে জড়িত অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষ। আমি মনে করি হাসপাতাল কর্তৃপক্ষ কোনভাবেই এই নিয়ম লঙ্ঘণ করার ক্ষমতা রাখে না, তাদের এই অপরাধের সুষ্ঠ বিচার হওয়া উচিত।

Reneta

বিষয়টির নিন্দা জানিয়ে জনপ্রিয় উপস্থাপক মিনি মাথুর টুইট করে জানিয়েছেন, ভিডিওটি হাসপাতাল কর্মীদের কেউ একজন ধারণ করেছেন। সুতরাং, বিষয়টি নিয়ে মুম্বাই পুলিশের উচিত ব্যবস্থা গ্রহণ করা। কারণ, বিনা অনুমতিতে কারো ব্যক্তিগত বিষয় জনসম্মুখে আনা অপরাধ। উপরন্তু এখানে মানবতার বিষয় সংযুক্ত, সেক্ষেত্রে বিষয়টি হৃদয় বিদারক।

সদ্য প্রয়াত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্জুন কাপুরঋষি কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রমজানে বাজারে বেড়েছে লেবু-শসা-বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সাবেকদের নিয়ে কটাক্ষ শাদাবের, অসন্তুষ্ট শ্বশুর মুশতাক

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT