ফুটবল

উয়েফা প্রেসিডেন্ট পদক পাচ্ছেন বেকহ্যাম

উয়েফা প্রেসিডেন্ট পদক পাচ্ছেন বেকহ্যাম

সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম উয়েফা প্রেসিডেন্ট পদক পাচ্ছেন।

ফুটবলে তার অবদানের জন্য ২০১৮ সালের বিজয়ী হিসেবে এই পুরস্কার দেয়া হচ্ছে। বছরের শেষদিকে মোনাকোতে তিনি পুরস্কার গ্রহণ করবেন।

এক বিবৃতিতে উয়েফা প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার সেফরিন বলেছেন, ‘অসামান্য অর্জন, দারুণ পেশাদারিত্ব এবং অনুকরণীয় ব্যক্তিগত গুণাবলীর জন্য প্রেসিডেন্ট পদক দেয়া হয়। আমি বেকহ্যামকে বেছে নিয়েছি, কারণ বিশ্বজুড়ে তিনি একজন ফুটবল আইকন হিসেবে পরিচিত। ফুটবলের প্রচার এবং প্রসারে তিনি অসামান্য অবদান রেখেছেন।’

পুরস্কারের কথা শুনে সম্মানিত হওয়ার কথা জানিয়েছেন বেকহ্যাম। ২০১৭ সালে পুরস্কারটি পেয়েছিলেন রোমার অধিনায়ক টট্টি।

‘আমি আমার ক্যারিয়ারে শতভাগ দিয়ে খেলার চেষ্টা করেছি। ফুটবলের চেতনা ধরে রেখে খেলতে পেরে আমি গর্বিত,’ মন্তব্য করে বেকহ্যাম বলেছেন, ‘মাঠে অনেক স্মরণীয় মুহূর্ত আছে। এই অর্জনও তেমন কিছু হবে।’

বেকহ্যাম ছয়বার প্রিমিয়ার লিগ জিতেছেন। ম্যানইউর হয়ে ১৯৯৮-৯৯ সালে ঐতিহাসিক ট্রেবল জেতেন। বিশ্বকাপ খেলেছেন তিনবার। দুইবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইউনিসেফের হয়েও কাজ করেছেন।

বিষয়:ডেভিড বেকহ্যামলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…