চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসে করই রাজস্ব আয়ের বড় উৎস

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৭:৩২ অপরাহ্ন ০২, জুন ২০১৫
অর্থনীতি
A A

পৌনে ২ লাখ কোটি টাকা রাজস্ব আদায় অসম্ভব কিছু নয় বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। আত্মবিশ্বাসী চেয়ারম্যান বাজেট পেশের ২ দিন আগে চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চলতি অর্থবছরে সংশোধিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় এটা বিশ্বাস করেন তিনি।

২০১৫-১৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার হবে ৩ লাখ কোটির কিছু বেশি, আগেই জানিয়েছেন অর্থমন্ত্রী। এই যে বিশাল ব্যয় পরিকল্পনা তার সাহসের উৎস অবশ্যই রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ২ লাখ ৮ হাজার ৪’শ ১৫ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিার একাই আয় করবে ১ লাখ ৭৬ হাজার ৩’শ ৭০ কোটি। বাকি প্রায় ৩১ হাজার কোটি টাকা আসবে কর বহির্ভূত এবং এনবিআর বহির্ভূত আয় থেকে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, পৌনে দুই লাখ কোটি টাকার রাজস্ব আদায় অসম্ভব কোনো কাজ নয়। চলতি অর্থ বছরে সংশোধিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবো বলেই আশা করি।

রাজস্ব আয় বাদ দিলে ৩ লাখ কোটি টাকার ব্যয় পরিকল্পনায় ঘাটতি থাকে প্রায় ৮৬ হাজার ২’শ ৪৮ কোটি টাকা। ঘাটতি মেটানো হবে সঞ্চয়পত্র বিক্রি, ব্যাংক থেকে ধার কর্জ এবং বিদেশী ঋণ ও অনুদানের অর্থ দিয়ে। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, উৎসে কর হবে রাজস্ব আয়ের অন্যতম বড় উৎস।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বাজেটে কর্পোরেট কর কিছু কমতে পারে। বাড়তে পারে করমুক্ত আয়ের সীমা। সীম ট্যাক্সের ওপর কর কমানোর দাবি থাকার পরও কর আরো বাড়ানোর আভাস মিলেছে। উঠে যেতে পারে আমদানিতে সম্পুরক শুল্ক। তৈরী পোশাক শিল্পের রপ্তানিতে উৎসে কর আবারো দশমিক ৮ পয়সা করার প্রস্তাব আসতে পারে বাজেটে। প্রতিবছরের মতো এবারো বাড়বে তামাকজাত পণ্যের দাম।

Jui  Banner Campaign
ট্যাগ: এনবিআরবাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

বিজ্ঞাপনের খরচ বাঁচিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে ‘রবি’

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপিকে রেকর্ড ৩০ কোটি রুপি অনুদান ভারতের গরুর মাংস রপ্তানিকারক সংস্থার

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
সচিবালয়ের এক কর্মচারীর ছেলের অপহরণের কথা শুনে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনার দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয় সেই ছেলেকে (ডানে)।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

যৌন হয়রানির অভিযোগে বিচারের মুখোমুখি হাকিমি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT