চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসব শুরুর সন্ধ্যায় অরুণ চৌধুরীর ‘মায়াবতী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

শনিবার (১১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৮তম আসরের। বিশ্বের ৭৪টি দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে শুরু হতে যাওয়া এই উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় দেখানো হবে অরুণ চৌধুরীর আলোচিত চলচ্চিত্র ‘মায়াবতী’।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৯ দিনব্যাপী এই উৎসবে উপস্থিত থাকবেন দেশি, বিদেশি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীরা।

আর এই উৎসবেই ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে উদ্বোধনী দিন সন্ধ্যায় দেখানো হবে নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান অভিনীত ছবি ‘মায়াবতী’। ছবিটি কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সাড়ে ৭টায় দেখানো হবে। প্রদর্শনীতে নির্মাতা অরুণ চৌধুরীসহ উপস্থিত থাকবেন ছবির কলাকুশলীরাও।

‘মায়াবতী’তে থাকছে একটি মেয়ের গল্প, তার রূপ যৌবন এবং সঙ্গে অনেক প্রেম! নারী পাচার ও যৌনপল্লীর গল্প নিয়ে নিজের কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অরুণ চৌধুরী। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন। ছবিতে তিশা ও রোহান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলিসহ অনেকে।

‘মায়াবতী’ ছাড়াও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে আরো যে ছবিগুলো দেখানো হবে: এন রাশেদ চৌধুরী পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘চন্দ্রাবতী কথা’, আশরাফ শিশিরের বহুল আলোচিত চলচ্চিত্র ‘আমরা একটি সিনেমা বানাবো’, প্রদীপ ঘোষের ‘শাটল ট্রেন’, ফরিদ আহমেদে ‘টিউনস অব নস্টালজিয়া’, মাসুদ পথিকের ‘মায়া’, প্রসুন রহমানের ‘নিগ্রহকাল’ এবং তানিম রহমান অংশুর ‘ন ডরাই’।

শনিবার বিকালে পর্দা উঠছে অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম, এমপি।

Reneta

উদ্বোধনী চলচ্চিত্র ‘উইন্ডো টু দ্য সি’। স্পেন ও গ্রীসের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মিগুয়েল অ্যাঞ্জেল জিমেনেজ। উৎসবে উপস্থিত থাকবেন তিনি এবং এশিয়ান প্রতিযোগিতা বিভাগে জুরি’র দ্বায়িত্ব পালন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পরই চলচ্চিত্রটি প্রদর্শীত হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অরুণ চৌধুরীতিশান ডরাইমায়ামায়াবতীরোহানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

জমজমাট চকবাজারের ইফতার বাজার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মেসুত ওজিল ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের পুত্র

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রোজার শুরুতেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT