চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসব ভাতার বাইরে এবারও ৭০ ভাগ সংবাদ মাধ্যম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ন ১১, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঈদ সমাগত। কিন্তু ৭০ ভাগ সংবাদমাধ্যমের সাংবাদিকরা এখনও উৎসব ভাতা থেকে বঞ্চিত রয়েছেন।

পুর্ণাঙ্গ ও আংশিক ভাবে ৩০ ভাগ সংবাদমাধ্যমে বেতন ভাতা পরিশোধ করা হয়েছে। অথচ বেতন-ভাতা খেলাপি সংবাদপত্রের কর্তৃপক্ষ রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করছে। সরকার সংবাদপত্রে যে সব ভর্তুকি বা বিজ্ঞাপন দিয়ে থাকে, তা মূলত সাংবাদিকদের আর্থিক সুবিধার জন্যই দেয়।

আজ সঙ্গলবার  ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে উৎসব ও বেতন-ভাতা খেলাপি মালিকদের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

চলতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন পোর্টালে কর্মরত সংবাদিকদের বকেয়াসহ বেতন ও উৎসব ভাতা পরিশোধের দাবি জানিয়েছিল ডিইউজে। এই দাবি জানানোর পরে বেশকিছু সংবাদপত্র ও টেলিভিশন কর্তৃপক্ষ বেতন-ভাতা-বোনাস প্রদান করেছে, তাদের ধন্যবাদ জানান ডিইউজে নেতারা।

একইসঙ্গে ৭০ ভাগ সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন পোর্টাল বেতন-ভাতা-বোনাস পরিশোধ না করায় বিবৃতিতে চরম ক্ষোভ প্রকাশ করে ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, এতে পেশাদার সাংবাদিকদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ, অনিশ্চয়তা ও অস্থিরতা।

বিবৃতিতে নেতৃবৃন্দ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যেসব প্রতিষ্ঠান নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করে থাকে, তাদেরকে সরকারি সুযোগ-সুবিধা প্রদানে অগ্রাধিকার দেওয়া দরকার। বেতন-ভাতা খেলাপিদের তালিকা তৈরি জন্যে ডিএফপির প্রতি আহ্বান জানান ডিইউজের নেতারা। একই সঙ্গে, খেলাপী মালিকদের হুঁশিয়ারি দিয়ে নেতারা বলেন, করোনা মহামারীর এই দুর্যোগময় পরিস্থিতিতে সাংবাদিকদের চাকরিচ্যুত বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিইউজে
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT