ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বই উৎসবের আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়। রাজধানীর শতাধিক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার কোমলমতি শিশু শিক্ষার্থী এতে অংশ নেয়।
এই উৎসবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন ছাড়াও বিশ্ব ক্রিকেটের খ্যাতিম্যান অলরাউন্ডার সাকিব আল হাসান শিশুদের হাতে বই তুলে দেন। শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকেরা বলছেন, বই উৎসব শিশুদের উৎসাহিত করছে। নতুন বছরের শুরুতেই নতুন বই প্রাপ্তি শিশুদের স্কুলে যেতে এবং লেখাপড়ায় মনোযোগী হতে প্রেরনা যোগাবে।







