চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উরুগুয়েকে পেল পর্তুগাল, রাশিয়াকে স্পেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ পূর্বাহ্ন ২৬, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ঘরের মাঠের বিশ্বকাপে সবার আগে সেরা ষোলো নিশ্চিত করা রাশিয়া নক আউটে প্রতিপক্ষ পেয়েছে ফেভারিট স্পেনকে। সেখানে লাতিন আমেরিকার জায়ান্ট উরুগুয়ে কোয়ার্টারের টিকিট কাটার পরীক্ষা দেবে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে।

রাশিয়া টানা দুই জয়ে নক আউট নিশ্চিত করে বসেছিল। শেষ ম্যাচে উরুগুয়ের কাছে হেরে ‘এ’ গ্রুপে রানার্সআপ হয়েছে। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকে রাশানরা। আর শেষ ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করা স্পেন ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। এই গ্রুপে পর্তুগালের পয়েন্টও ৫, তবে তারা গোলব্যবধানে দুইয়ে।

শেষ ষোলোয় ১ জুলাই রাত ৮টায় মুখোমুখি হবে চেরিশেভ ও ইনিয়েস্তার দল।

সেখানে তিনে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়েই ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন উরুগুয়ে। শেষ ম্যাচে ইরানের সঙ্গে ড্র করে পর্তুগাল ৫ পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে ‘বি’ গ্রুপের দুইয়ে থেকে শেষ করেছে।

নক আউটে ৩০ জুন রাত ১২টায় কোয়ার্টার নিশ্চিতের ম্যাচে নামবে রোনালদো ও সুয়ারেজের দল।

রাশিয়া প্রথম ম্যাচে ৫ গোল দিয়েছিল সৌদি আরবের জালে। পরের ম্যাচে ৩-১এ হারায় সালাহর মিশরকে। উরুয়েকে হারাতে পারেনি, ঘাম ছুটিয়ে ০-২তে হেরেছে।

Reneta

পর্তুগাল রোনালদোর জাদুকরী হ্যাটট্রিকে স্পেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বিশ্বকাপে যাত্রা করে। পরের ম্যাচে সিআর সেভেনের গোলেই মরক্কোকে হারায় পর্তুগিজরা। ইরান ম্যাচে অবশ্য গোল পাননি রোনালদো, দল ১-১এ ড্র করেছে।

স্পেন সেখানে পর্তুগালের সঙ্গে ড্রয়ের ধাক্কা সমালায় ইরানকে ১-০ গোলে হারিয়ে। শেষ ম্যাচে তারা ২-২ গোলে ড্র করেছে মরক্কোর সঙ্গে। আর উরুগুয়ে প্রথম ম্যাচে মিশরকে হারায় ১-০ গোলে, সৌদি আরবকে একই ব্যবধানে হারিয়ে ধারাবাহিকতা ধরে রাখে। শেষ ম্যাচে রাশিয়ার সঙ্গে জয়ের ব্যবধান ২-০।

Jui  Banner Campaign
ট্যাগ: উরুগুয়েপর্তুগালরাশিয়ারাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT