চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপযুক্ত সময়ে সরকার পতনের কর্মসূচি দেয়া হবে: মওদুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ন ১৩, জুলাই ২০১৮
রাজনীতি
A A

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, উপযুক্ত সময় আসলে এমন কর্মসূচি দেয়া হবে যার মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটবে। এই সরকারের কারণে গণতন্ত্র আজ মৃত্যু শয্যায়।

তিনি বলেন, এই সরকারকে উৎখাত করার জন্য একমাত্র বিকল্প হলো জাতীয় ঐক্যে। জাতীয় ঐক্যের মাধ্যমে এ সরকারকে উৎখাত করতে হবে। জাতীয় ঐক্য ছাড়া পৃথিবীর কোনো ফ্যাসিবাদকে উৎখাত করা যায়নি।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র বন্ধ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে প্রতিবাদী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, পৃথিবীতে ফ্যাসিবাদী সরকারের উত্থান হয়েছে জনগণের ভোটে নির্বাচিতদের হাত ধরে। তাদের নিয়ম হলো গণতন্ত্রের সমস্ত পথ বন্ধ করে কর্তৃত্ববাদ শুরু করা। আজকে দেশে একটি কর্তৃত্ববাদী সরকার চলছে। কর্তৃত্ববাদী এ সরকারের ইতিহাস খুব করুণ হবে। আজকে আমরা সমস্যায় আছি ঠিকই৷ কিন্তু সময় এরকম থাকবে না। ইতিহাসে এই সরকার ফ্যাসিবাদী সরকার হিসেবে লেখা থাকবে। জনগণের কথা বলে তারা ফ্যাসিবাদ সৃষ্টি করেছে। গণতন্ত্রের পথ বেয়ে ফ্যাসিবাদের এই উত্থান নতুন কিছু নয়।

স্বাধীনতা ফোরাম আয়োজিত সমাবেশে আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এ জাহিদ, সেলিমা রহমান। সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্যারিস্টার মওদুদ আহমদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রমজানে বাজারে বেড়েছে লেবু-শসা-বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সাবেকদের নিয়ে কটাক্ষ শাদাবের, অসন্তুষ্ট শ্বশুর মুশতাক

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT