চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্মোচিত হলো হিটলারের অজানা কথা

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
১:০৬ পূর্বাহ্ন ১৩, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

দ্বিতীয় বিশ্বযুদ্ধের নায়ক বা খলনায়ক, যাই বলা হোক না কেনো, ‘বিশ্বযুদ্ধ’ শব্দটা শুনলেই চোখে ভেসে ওঠে ছোট করে ছাঁটা গোফ, গোছানো পোশাক পড়া মার্জিত কিন্তু কঠোর একটা চেহারা। তার নাম অ্যাডল্ফ হিটলার। যিনি একে একে পুরো বিশ্বকে আনতে চেয়েছিলেন জার্মানির পতাকা তলে, নিজ জাতির ‘বিশুদ্ধ’ রক্তের শাসনাধীন করতে চেয়েছিলেন বাকি পৃথিবী ‘অশুদ্ধ’ রক্তের মানুষগুলোকে।

সেই হিটলারের বহু রহস্যই এখনো রয়ে গেছে অমিমাংসিত। এমনকি তার আত্মহত্যা নিয়েও ইতিহাসবিদদের মধ্যে রয়েছে বিতর্ক। এবার সেই রহস্যগুলোর মধ্যে একটি রহস্য সম্প্রতি উন্মোচিত হলো তার কথিত ‘ব্ল্যাক বুক’ আবিষ্কারের মধ্য দিয়ে। যার মধ্যে পাওয়া গেছে হিটলারের ভাষায় তৎকালীন ২ হাজার ৮শ’ ২০ জন ‘দেশের শত্রু’, ‘বিশ্বাসঘাতক’ এবং ‘অবাঞ্ছিত’ ব্যক্তির একটি তালিকা।

হিটলারের বিখ্যাত ‘ব্ল্যাক বুক’

তালিকায় বিখ্যাত বহু ব্রিটিশ ব্যাক্তিত্বের নামও ছিলো, যাদেরকে দেশের শত্রু হিসেবে চিহ্নিত করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন হিটলার। তাদের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, বিখ্যাত লেখক এইচ. জি. ওয়েলস, নারীবাদী ভার্জিনিয়া উলফসহ শত শত রাজনীতিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, বিজ্ঞানী, শিল্পপতি এবং ধর্মীয় নেতা।

হিটলার ঠিক করেছিলেন, যুদ্ধে জয় পাওয়ার পর এদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে পরপারে পাঠাবেন তিনি। তাই যুক্তরাজ্য আক্রমণের পরিকল্পনার পরের কাজ হিসেবেই তালিকাটি ব্ল্যাক বুকে স্থান দেওয়া হয়।

অনুবাদকৃত তালিকার একাংশ

Reneta

পুরো ব্ল্যাক বুক এবং ‘হিটলিস্ট’টি বিশ্লেষণ করে গবেষকরা এটাও বের করেছেন তালিকায় থাকা ব্যক্তিদের কেনো নাযী বাহিনী এবং জার্মানীর জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছিলো এবং এরপর তাদের সঙ্গে কী হয়েছিলো। ওই সময় হিটলিস্টের ২০ হাজার কপি করা হলেও বর্তমানে এর মাত্র ২টি কপি টিকে আছে।

বিশ্বযুদ্ধের ব্রিটেন যুদ্ধ দিবসের ৭৫তম বার্ষিকী উপলক্ষে তালিকাটি ইংরেজিতে অনুবাদ করে সম্পূর্ণ তালিকা ১৫ সেপ্টেম্বর প্রকাশ করবে ব্রিটিশ সামরিক তথ্য সংরক্ষণকারী সংস্থা ফোর্সের ওয়ার রেকর্ডস। প্রাপ্ত বাকি সব তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন গবেষণাকারী দল।

Jui  Banner Campaign
ট্যাগ: দ্বিতীয় বিশ্বযুদ্ধহিটলার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT