বাংলাদেশ

উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

উন্নয়ন প্রকল্পগুলোর ওপর নজরদারি বাড়িয়ে সেগুলোর গতি ও মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উন্নত দেশ গড়ে তোলার লক্ষ্যে প্রবৃদ্ধি ধরে রাখাসহ প্রকল্প বাস্তবায়নে যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে দায়িত্ব দিয়েছে তাদের বিশ্বাসের সম্মান দিতে হবে।

টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির প্রথম সভা। সভা পরিচালনার শুরুতেই বিগত সরকারের আমলে সাফল্যের সঙ্গে প্রকল্পগুলো বাস্তবায়ন করায় সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে প্রকল্প বাছাই ও বাস্তবায়নে আরও যত্নবান হওয়ার নির্দেশনা দেন।

মন্ত্রিপরিষদ ঢেলে সাজানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তৃণমূলের প্রতিটি মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

আগের বছরগুলোর মতো আবারও ‘টিম-ওয়ার্ক’ করে উন্নত দেশ গড়ার লক্ষ্যে পৌঁছাতে সকলের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

বিষয়:উন্নয়ন প্রকল্পপ্রধানমন্ত্রীসেমি লিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…