চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের ভোটযুদ্ধ শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনকে ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগের ‘সেমি-ফাইনাল যুদ্ধ’ বলে উল্লেখ করেছে এনডিটিভি। নির্বাচনে আলোচনায় রয়েছে আলোচিত কৃষক আন্দোলনের বিষয়টি।

সাত দফার মধ্যে প্রথম দফায় ৬ জন মন্ত্রীর ভাগ্য পরীক্ষা হতে চলেছে। কৃষক আন্দোলনের কেন্দ্রস্থল উত্তরপ্রদেশের ১১টি জেলার ৫৮টি আসনে মোট প্রার্থী ৬শ’ ২৩ জন। মোট ভোটার ২ কোটি ২৭ লাখ। সব কেন্দ্রের মধ্যে মেরঠ, মথুরা, মুজফ্ফরনগর, বাগপত, গাজিয়াবাদ, বুলন্দশহর, আলিগড়, আগরা ও গৌতমবুদ্ধ নগর কেন্দ্র গুরুত্বপূর্ণ। এর আগে, বিধানসভা নির্বাচনে ৫৮টি আসনের মধ্যে বিজেপি ৫৩টিতে জয় পেয়েছিলো। ১০ মার্চ নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

ভোট শুরুর এক ঘন্টার মধ্যে ইভিএম নিয়ে বেশকিছু অভিযোগ আসলেও সেগুলোকে পরিবর্তন করে নতুন ইভিএম যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে শ্যামলী জেলার ম্যাজিস্ট্রেট জাসিত কৌর। তিনি জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, কোথাও কোন বিশৃখ্ঙল পরিস্থিতি তৈরি হয়নি।

কংগ্রেসের প্রিয়াংঙ্কা গান্ধীর জন্য নির্বাচনটি অন্যতম একটি পরীক্ষা মঞ্চ বলে বিবেচনা করা হচ্ছে। চার বছর আগে তার ভাই রাহুল গান্ধীকে এই আসন থেকে জিতিয়ে নেবার দায়িত্ব-ভার অর্পন করা হয়েছিল। মায়াবতী’র বহুজন সমাজ পার্টির ব্যাপারে দলিত সম্প্রদায়ের বিরাট সমর্থন রয়েছে। এনডিটিভি বলছে কমপক্ষে ২০ আসনে এ বিষয়টি প্রভাবকের ভূমিকা পালন করবে।

২০১৭ সালের নির্বাচনে বিজেপি ৯১ শতাংশ ভোটে ৫৮টি সিট পেলেও কৃষি আইনে বিরোধিতায় প্রদেশটিতে কৃষকদের তীব্র আন্দোলনে নেতিবাচক পড়তে পারে বলে ধারণা করছেন অনেকেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এএনআই’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ২০১৪ সালে জিতেছি। ২০১৭ ও ২০১৯ সালে আমাদের পক্ষে ভোট পড়েছে। উত্তর প্রদেশ আমাদের ২০১৪, ২০১৭ ও ২০১৯ সালে গ্রহণ করেছে। আমাদের কাজের জন্য ২০২২ সালেও তারা আমাদের গ্রহণ করবে।’

Reneta

আগামী ১০ মার্চ নির্বাচনের ভোটগণনা শুরু হবে। একইদিনে গোয়া, মণিপুর, পাঞ্জাব ও উত্তরখন্ড প্রদেশের বিধানসভা নির্বাচনেরও ভোট গণনার শুরু কথা রয়েছে।

ভোটের মাঠে লড়াইয়ে পঙ্জজ সিং’কে অন্যতম প্রভাবশালী পদপ্রার্থী বিবেচনা করা হচ্ছে। নইদা থেকে লড়া এই প্রার্থী দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং’র ছেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তর প্রদেশকংগ্রেসবিজেপিবিধানসভা নির্বাচনভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT