যে দেশে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই বাংলাদেশে অন্য ভাষার চর্চাও হয় গুরুত্বের সাথে।
উচ্চশিক্ষা কিংবা পেশাগত প্রয়োজন অথবা অভিবাসন। প্রয়োজনই দেশের তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলেছে নানা ভাষার চর্চায়।
‘কত অজানারে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই’ রবীন্দ্রনাথের লেখার মতোই বৈচিত্র্যময় ভাষা চর্চা অজানাকে চিরচেনা করে তুলছে তরুণ প্রজন্মের কাছে।
বিভিন্ন ভাষা শেখার মাধ্যমে নানা সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে যেমন জানা যায়, তেমনই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যায় বলে জানালেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলার পাশাপাশি ইংরেজি, জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, স্প্যানিশ, জার্মানসহ ১৪টি ভাষা শেখানো হচ্ছে।
বহির্বিশ্বের বিভিন্ন বিষয় বাংলা ভাষায় তুলে ধরতেও ভাষা শেখা জরুরি বলে মনে করেন গবেষকরা।
মাতৃভাষার মর্যাদা রক্ষায় সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের পাশাপাশি অন্য ভাষার প্রতি শ্রদ্ধাবোধের শিক্ষা দিয়েছে একুশে ফেব্রুয়ারি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও আরো অনেক প্রতিষ্ঠানে সুযোগ আছে নানা ভাষা শেখার।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে








