চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উগ্রবাদীরা ফাঁকা মাঠে গোল দিচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ন ১৭, জুলাই ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়ে সিলেট টুডে টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক কবির য়াহমদ তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন, রাজনীতি যেখানে নাই সেখানে উগ্রবাদের পোয়াবারো। একটা দেশ তখনই উগ্রবাদের দিকে ঝুঁকবে যখন রাজনীতিবিদরা রাজনীতির পরিবেশ পাবে না, কারণ তখন সবদিকে গুমোট অন্ধকার। আর অন্ধকারইতো চায় উগ্রবাদীদের। জানালা খোলা রাখলে আলো আসে, বন্ধ রাখলে মশা আসে। আলোয় উজ্জ্বল পৃথিবী, মশায় সর্বনাশ ব্যক্তিগত পৃথিবী!

বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মাদরাসায় প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনের কোন কার্যক্রম নেই। এ সুযোগে ওসব জায়গায় অন্ধকারের আততায়ীরা ভালোভাবেই ডালপালা মেলতে শুরু করেছে। দীর্ঘদিনের সে ডালগুলো এখন গাছ-রূপ লাভ করতে শুরু করেছে। অন্য অনেক উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদরাসায় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ বামপন্থী দলগুলোর কমিটি গঠন করে কার্যক্রম শুরু করা দরকার। আর ওসব জায়গার প্রস্তাবিত কমিটিগুলোর কার্যক্রম মনিটরিংয়ের জন্যে কেন্দ্রীয় কমিটি উচ্চ পর্যায়ের নেতাদের সমন্বয়ে আলাদাভাবে সেলও গঠন করা যেতে পারে।

হয়ত বলবেন, যেখানে রাজনীতি আছে সেখানে ছাত্র সংসদের নির্বাচন নাই, ঢাবিতে ডাকসু নির্বাচন নাই; ওগুলো আগে হোক। হ্যাঁ, সবগুলো হোক। তবে ওসব জায়গায় কিছু হচ্ছে না বলে রাজনীতিমুক্ত প্রতিষ্ঠানে রাজনীতি দেওয়া যাবে না এমন ভাবনা সম্ভবত ঠিক না। আমাদের এটা বিবেচনায় নিতে হবে যেখানে রাজনীতি নাই, সেখানে উগ্রবাদীরা ফাঁকা মাঠে গোল দিচ্ছে। তাই সে সব জায়গায় রাজনীতি থাকলে গোল দেওয়ার সময়ে ওরা অন্তত ভাববে কাজটা এখন এত সহজে হওয়ার নয়!

Jui  Banner Campaign
ট্যাগ: উগ্রবাদজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে যোগ্যতায় ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু, লাগবে না স্টল ভাড়া

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জনদুর্ভোগ সহ্য নয়, ভিভিআইপি মুভমেন্টে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT