চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ সন্ধ্যায় অনলাইনে ‘ক্রাচের কর্নেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ন ২৪, মে ২০২০
বিনোদন
A A
বটতলার ‘ক্রাচের কর্নেল’ নাটকের একটি দৃশ্য

বটতলার ‘ক্রাচের কর্নেল’ নাটকের একটি দৃশ্য

করোনাকালে বন্ধ হয়ে গেছে সবকিছু। চলচ্চিত্র ও ছোট পর্দার পাশাপাশি মঞ্চ নাটকেও পড়েছে এর প্রভাব। নাটক মঞ্চস্থ করা বা দেখা সম্ভব হয়ে উঠছে না দুই মাসের বেশি সময় ধরে। কিন্তু তাই বলে তো আর বসে থাকা যায় না! সেজন্য ঈদকে কেন্দ্র করে নাট্য সংগঠন বটতলার প্রযোজনায় অনলাইনে আসছে বহুল প্রশংসিত নাটক ‘ক্রাচের কর্নেল’।

বটতলার ইউটিউবে ‘ক্রাচের কর্নেল’ নাটকটির প্রিমিয়ার প্রদর্শনী হবে ঈদের দিন সন্ধ্যা ৭টায়। চ্যানেল আই অনলাইনকে বিষয়টি জানিয়েছেন ‘ক্রাচের কর্নেল’ এর নির্দেশক মোহম্মদ আলী হায়দার।

কিন্তু অনলাইনে দেয়ার সিদ্ধান্ত কেন নিলেন, জানতে চাইলে তিনি বলেন: আমরা সবাই আবার কবে মঞ্চে দাঁড়াতে পারব জানিনা। দর্শক কবে আবার বাংলা নাটক মঞ্চে দেখতে পারবে কেউ বলতে পারছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঈদে সবাই বাসায় বসে এক ধরনের থিয়েটারের স্বাদ যেন পায়। আর এখন থেকে নতুন করে থিয়েটার নিয়ে ভাবতেও হবে যে, কীভাবে থিয়েটার নিয়ে মানুষের কাছে পৌঁছানো যায়। আমার মনে হয়, এরজন্য অনলাইন নতুন মাধ্যম হতে পারে।

স্বাধীন বাংলায় প্রথম যে মুক্তিযোদ্ধাকে ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হয়েছিল তিনি হলেন কর্নেল তাহের। আর এই ঐতিহাসিক ঘটনা নিয়েই কথাসাহিত্যিক শাহাদুজ্জামান লিখেছিলেন ‘ক্রাচের কর্নেল’ উপন্যাসট। যে উপন্যাসটির নাট্যরূপ দেয় দেশের জনপ্রিয় নাট্যদল ‘বটতলা’।

স্বল্প সময়ের মধ্যেই নাটকটি দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। না জানা অনেক বিষয়ের বিশ্লেষণাত্মক উপস্থাপনা এবং ইতিহাসের অলিগলিতে বিচরণ করার মাধ্যমে বটতলা উন্মোচন করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে।

দুই ঘণ্টাব্যাপী এই নাটকে অভিনয় করছেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, তৌফিক হাসান, সামিনা লুৎফা নিত্রা, ইভান রিয়াজ, ম সাইদ, এম আই রনি, পঙ্কজ মজুমদার, নাফিউল আহমেদ ও মাহবুব মাসুম। আর নির্দেশনায় আছেন মোহাম্মদ আলী হায়দার।

Reneta

‘ক্রাচের কর্নেল’ নাটকে উঠে আসে কর্নেল তাহেরের মধুময় পারিবারিক জীবন, পাকিস্তান থেকে পালিয়ে দেশে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধক্ষেত্রে পা হারানো, যুদ্ধ শেষে পিপলস আর্মি গঠনের ভাবনা। এছাড়া তাহেরের সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হওয়া, সংগ্রাম ও আন্দোলনের চিন্তা এসবও উঠে এসেছে অনিবার্যভাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অনলাইনঈদক্রাচের কর্নেললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT