চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ করতে বাড়ি এসো না: সন্তানদের প্রতি কাশ্মীরি মায়েদের আকুতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ন ০৯, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চলমান সংকটের মধ্যে কাশ্মীরের বাইরে অবস্থান করা সন্তানদের আসন্ন ঈদে বাড়ি না আসতে আকুতি জানিয়েছেন কাশ্মীরি মায়েরা।

বৃহস্পতিবার শ্রীনগর ডিসির দেয়া এক মিনিট কল করার সুযোগে সন্তানদের এ আকুতি জানান তারা।

কাশ্মীরের বাইরে অবস্থান করা সন্তানদের সঙ্গে মায়েদের কথা বলার জন্য বৃহস্পতিবার দুটি টেলিফোন লাইন খুলে দেন শ্রীনগরের ডিসি শাহেদ চৌধুরী।

এর আগে টেলিভিশন, খবরের কাগজে বিজ্ঞাপনের মাধ্যমে টেলিফোন লাইনের কথা বলার বিষয়ে স্থানীয়দের জানিয়েছে ডিসি অফিস কর্তৃপক্ষ।

শ্রীনগরের ডিসি শাহেদ চৌধুরী বলেন, ‘আমরা বুঝতে পারছি পরিবারগুলো তাদের স্বজনদের সাথে কথা বলতে উদগ্রীব। এই কারণেই আমরা টেলিফোন সার্ভিস চালু করেছি। এখানে যে কেউ আসতে ফোন করতে আসতে পারেন।’

কার সঙ্গে এবং কী কথা বলা হবে, তা জানানোর পরই কেবল স্থানীয়দেরকে ফোনে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে। এক মিনিটের বেশি সময় যাতে কেউ কথা না বলতে পারে, তা সীমিত রাখার জন্য তদারকি করেছেন টেলিফোন অপারেটরা।

Reneta

শ্রীনগরের বসবাসরত ফাহমিদা বলেন, ‘‘আমার মেয়ে থাকে চণ্ডীগড়, এই সপ্তাহে বাড়ি আসার কথা ছিলো। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় মেয়েটা টিকিট করতে পারেনি। তার আসার অপেক্ষায় আমরা সবসময় পথ চেয়ে আছি, কখন ও চলে আসবে।এই কারফিউ এর মধ্যে ও কিভাবে এয়ারপোর্ট থেকে বাড়ি আসবে তা নিয়ে আমরা সবাই চিন্তিত ছিলাম।’

‘ওই এক মিনিট যখন কথা বলতে পারলাম তখন জানতে পারলাম মেয়েটা আগামী কাল বাড়ি আসছে। মেয়েটা এয়ারপোর্ট থেকে পায়ে হেঁটে বাড়ি আসার সিদ্ধান্ত নিয়েছে।এখন আমরা চেষ্টা করছি গাড়ি নিয়ে কিভাবে তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা যায়।’

আরেকজন মা বলেন, ‘আমার সন্তান থাকে বেঙ্গলুরু। সন্তানকে ফোন করার জন্য আমার স্বামীকে কয়েকটি চেক পয়েন্ট পার হয়ে যেতে হয়। আমি যখন কথা বলছিলাম, সন্তান তখন কাঁদছিল। আমি ওকে দুশ্চিন্তা করতে নিষেধ করেছি। আমি ছেলেকে এই পরিস্থিতির মধ্যে ঈদে বাড়ি আসতে নিষেধ করেছি ‘

তবে অনেকেই বেধে দেয়া সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ডিসি অফিসে পৌঁছাতে না পারায় তাদের স্বজনদের সাথে কথা বলতে পারেনি।

ভারতের সংবিধানে ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরকে দেয়া বিশেষ রাজ্যর অধিকার বাতিলের পাশাপাশি যোগাযোগের সব ধরনের মাধ্যম বিচ্ছিন্ন করা হয়েছে সেখানে। এর ফলে কাশ্মীরের বাইরে অবস্থান করা আত্মীয় স্বজনদের সঙ্গে সব রকমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারগুলোর।

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT