চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ উপলক্ষে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ন ১৯, আগস্ট ২০১৮
অর্থনীতি
A A

কোরবানি ঈদের ছুটিতে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবিচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এসব নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনায় বলা হয়েছে, অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথের ক্ষেত্রে সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে। এটিএম বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে সমাধান করতে হবে। এছাড়া পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিতের পাশাপাশি বুথে সার্বক্ষণিক পাহারাদার মোতায়েন ও তাদের সতর্ক অবস্থানসহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এতে আরও বলা হয়েছে, পয়েন্ট অব সেলের (পিওএস) ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস সেবা নিশ্চিত করা এবং জাল-জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহককে সচেতন করতে হবে। ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিক্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম (টু এফএ) ব্যবস্থা চালু রাখতে হবে।

মোবাইল ব্যাংকিং বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে যেকোনো অংকের লেনদেনের তথ্য এসএমএস এলার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে, ইলেকট্রনিক পদ্ধতিতে সব ধরনের পরিশোধ সেবার ক্ষেত্রে গ্রাহকদের সতকর্তা অবলম্বনে প্রচার প্রচারণা চালাতে হবে, গ্রাহককে প্রতারিত করা যাবে না।

Reneta

এছাড়া সার্বক্ষণিক হেল্প লাইন চালু রাখাসহ ইতোপূর্বে জারিকৃত এ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে পালন করার নির্দশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এটিএম বুথবাংলাদেশ ব্যাংকব্যাংকসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

মার্চ ২৭, ২০২৬
ছবি: প্রতীকী

স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মার্চ ২৭, ২০২৬

মোস্তাফিজের থেকে শেখার অনেককিছু আছে: হারিস রউফ

মার্চ ২৭, ২০২৬

১৮ মাসের লুটপাটে দক্ষিণ সিটির রাজকোষ প্রায় শুন্য: ডিএসসিসি প্রশাসক

মার্চ ২৭, ২০২৬

ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে হুতির যুদ্ধ করার ঘোষণা

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT