চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আয়োজনে চ্যানেল আইয়ে ৭ সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ন ১৮, এপ্রিল ২০২২
বিনোদন
A A

ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। অন্ধকার সরিয়ে সবার জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই।

প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি চলচ্চিত্র, এরমধ্যে অধিকাংশ চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার।

সিনেমাগুলো চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত, যা প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদের দিন: এদিন দর্শক দেখবেন সময়ের আলোচিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। চিত্রনাট্য ও পরিচালনায় নূরুল আলম আতিক। অভিনয় করেছেন আহমেদ রুবেল, লায়লা হাসান, স্বাগতা, জয়রাজ, আশনা হাবিব ভাবনা, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, শাহজাহান সম্রাট, জোবায়েদ, দীপক সুমন, আশীষ খন্দকার, দিলরুবা দোয়েল প্রমুখ।

ঈদের ২য় দিন: চলচ্চিত্র ‘ন ডরাই’। কাহিনী ও চিত্রনাট্য শ্যামল সেনগুপ্ত, পরিচালনায় তানিম রহমান অংশু। সার্ফিং নিয়ে দেশের আলোচিত এই সিনেমায় অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজ, সাঈদ বাবু, জোসেফাইন লিন্ডেগার্ড, ওয়াসিম সিতারা, ঠাকুর প্রসাদ, টমি হিন্ডলি, পেদ্রো প্রিন্সিপে, হিন্দোল রায়, নাসির উদ্দিন খান প্রমুখ।

ঈদের ৩য় দিন: এদিন রয়েছে ছবি ‘গণ্ডি’। পরিচালনায় ফাখরুল আরেফীন খান। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা। এছাড়াও আরও আছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জী প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: এদিন দর্শক দেখবেন ‘ঢাকা ড্রিম’। পরিচালনায় প্রসুন রহমান। এতে অভিনয়ে ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মনিরা মিঠু, আরশ খান, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, পূর্ণিমা, বৃষ্টি, সুজাত শিমুল, সায়মা নিরা প্রমুখ।

ঈদের ৫ম দিন: চলচ্চিত্র ‘ছিটমহল’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এইচ আর হাবিব। অভিনয়ে জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, সজল, শিমুল খান, অঞ্জলি সাথী, এ বি এম সোহেল রাশিদ, ডন হক, এইচ আর হাবিব, উজ্জল কবির হিমু প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: বহুল আলোচিত ও প্রশংসিত সিনেমা ‘চন্দ্রাবতী কথা’। পরিচালনা করেছেন এন রাশেদ চৌধুরী। এতে অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল, জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।

Reneta

ঈদের ৭ম দিন: ঈদ আয়োজনে শেষ চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’। কাহিনী ও চিত্রনাট্য মাসুম রেজা। পরিচালনায় রিয়াজুল রিজু। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, শতাব্দী ওয়াদু প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: অপর্ণা ঘোষআমান রেজাআরমান পারভেজ মুরাদআরশ খানআশনা হাবিব ভাবনাআশীষ খন্দকারআহমেদ রুবেলইকবাল হোসেনইলোরা গওহরঈদ ২০২২ঈদের ছবিকাজী নওশাবা আহমেদগাজী রাকায়েতজয়ন্ত চট্টোপাধ্যায়জয়রাজজান্নাতুল ফেরদৌস পিয়াজ্যোতিকা জ্যোতিদিলরুবা দোয়েলদীপক সুমননাসির উদ্দিন খানপায়েল মুখার্জীপূর্ণিমাফজলুর রহমান বাবুবৃষ্টিমনিরা মিঠুমাজনুন মিজানমিতা রহমানমৌসুমী হামিদলায়লা হাসানলিড বিনোদনশরিফুল রাজশহীদুজ্জামান সেলিমশাহজাহান সম্রাটশাহরিয়ার সজীবশাহাদাৎ হোসেনশিমুল খানশিল্পী সরকার অপুশুভাশীষ ভৌমিকসজলসাঈদ বাবুসিনেমাসুনেরাহ বিনতে কামালস্বাগতাহিন্দোল রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT