চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আয়োজনে সাড়া ফেলতে পারে ‘বব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ন ১১, মে ২০২১
বিনোদন
A A

রোমান্স থেকে কমেডি, রহস্য থেকে অ্যাকশন, এবং শিহরণ জাগানো দুর্দান্ত থ্রিলিং সব গল্প নিয়ে আসছে দেশের প্রথম ও বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম বঙ্গ। 

সাতটি জনপ্রিয় বইয়ের উপর ভিত্তি করে বঙ্গ নিয়ে আসছে বেজড অন বুকস (বব) সিজন ওয়ান । যেখানে থাকছে সকল প্রজন্মের দর্শক উপযোগি ড্রামা, কমেডি, রোমান্স, অ্যাকশন, থ্রিলার ও প্যারানরমাল জনরার সাতটি অরিজিনাল টেলিফিল্ম।

ভিন্নরূপে পাওয়া যাবে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে…

উইজার্ড অব ওজি, হ্যারি পটার, দ্য গডফাদার ও লর্ড অব রিংস এর মতো সাহিত্য থেকে সৃষ্ট কন্টেন্টগুলো ‘বেজড অন বুকস’ প্রজেক্ট এর জন্য অনুপ্রেরণা স্বরূপ। তেমনি বাংলা সাহিত্যের সাথে পর্দার এক চমৎকার সমন্বয়ের আকাঙ্ক্ষা নিয়েই পবিত্র ঈদুল ফিতরে বঙ্গ মুক্তি দিতে চলেছে বিকাশ নিবেদিত ‘বেজড অন বুকস’ প্রজেক্টের সাতটি টেলিফিল্ম ।

বইমেলা থেকে নির্বাচিত সেরা সাতটি বইয়ের মধ্যে রয়েছে শাহাদ্দুজামানের রচনাসমগ্রের ‘উবার ও টুকরো রোদের মতো খাম’, জনপ্রিয় তরুণ লেখক সাদাত হোসাইন রচিত ‘মরণোত্তম’, রাহিতুল ইসলামের ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’, শীবব্রত বর্মণ রচিত ‘সময়ের গল্প, ২০১৩’, জনপ্রিয় থ্রিলার গল্প লেখক মাহবুব মোর্শেদ রচিত ‘নোভা স্কশিয়া’, জোবায়েদ আহসানের ‘হাকুল্লা’ ও মারুফ রেহমানের অতিপ্রাকৃত ‘লাবনী’।

বাছাইকৃত সাহিত্যগুলোর গল্প নিয়ে টেলিফিল্মগুলোর পরিচালনায় রয়েছেন দেশের প্রখ্যাত এবং গুণী সব নাট্যপরিচালক। বেজড অন বুকসের সাতটি টেলিফিল্ম এর মধ্যে ‘উবার’ ও ‘টুকরো রোদের মতো খাম’ টেলিফিল্মটির পরিচালনায় আছেন ‘কমলা রকেট’ খ্যাত নূর ইমরান মিঠু, গুণী পরিচালক সঞ্জয় সমাদ্দার পরিচালনা করেছেন ‘মরণোত্তম’, ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’ টেলিফিল্মটির পরিচালনায় আছেন ভিকি জাহেদ, ‘আলিবাবা ও চালিচার’ পরিচালনা করেছেন অনিমেষ আইচ, নোভা স্কশিয়া গল্প নির্ভর টেলিফিল্ম ‘মিস্টার কে’ পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক, নির্মাতা ইফতেখার আহমেদ পরিচালনা করেছেন ‘হাকুল্লা’ ও ‘লাবনী’ টেলিফিল্মটির পরিচালনায় ছিলেন গোলাম হায়দার কিসলু।

মুক্তির জন্য অপেক্ষায় থাকা বেজড অন বুকসের এই সাতটি টেলিফিল্মে অভিনয় করেছেন দেশের খ্যাতিমান সব তারকা শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন ইলিয়াস কাঞ্চন, আজমেরী হক বাঁধন, পার্থ বড়ুয়া, ইশরাত চৈতি, মুমতাহিনা টয়া, মনোজ প্রামানিক ও আশনা হাবিব ভাবনা সহ আরো অনেকে। বিকাশ নিবেদিত বেজড অন বুকস প্রজেক্টের টেলিফিল্মগুলো বঙ্গ অ্যাপ ও ওয়েবের পাশাপাশি এই ঈদে একুশে টিভি, দীপ্ত টিভি, গাজী টিভি ও চ্যানেল নাইনের পর্দায়ও দেখতে পাবেন দর্শকরা।

Reneta

বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার জনাব মুশফিকুর রহমান বলেন, ‘আমাদের গল্পগুলো আমাদের সাহিত্যে প্রতিফলিত হয়। আমাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিলো প্রথাগত ধারার বাইরে সাহিত্য নিয়ে কাজ করার। এটিই হবে সম্ভবত প্রথম সিরিজ আকারে কোনো সাহিত্যকর্ম। এটা আমাদের পথচলার প্রথম ধাপ এবং আমরা সামনে এ ধারা অব্যাহত রাখবো। বঙ্গ বব সিজন ওয়ানে আমরা আমাদের সাথে বিকাশ-কে পেয়ে খুবই উচ্ছ্বসিত, তারা এই প্রজেক্টে আস্থা রেখেছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাকশনআজমেরী হক বাঁধনইলিয়াস কাঞ্চনঈদকমেডিড্রামাথ্রিলারদ্য গডফাদারপার্থ বড়ুয়াবঙ্গমুমতাহিনা টয়ারোমান্সলিড বিনোদনসাহিত্যহ্যারি পটার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT