চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে রাজীব আহমেদের গল্পে ছয় নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ২২, মে ২০২০
বিনোদন
A A

গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। দু’দিন পরেই সবচেয়ে বড় উৎসব, ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঊৎসব। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে বিভিন্ন টেলিভিশন, অনলাইন প্লাটফর্মগুলো সপ্তাহব্যাপী সাজিয়েছে বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এরমধ্যে দর্শকের সবচেয়ে আগ্রহের কেন্দ্রে থাকে নাটক। কিন্তু করোনার কারণে দুই মাস ধরে শুটিং বন্ধ থাকায় এবার খুব বেশি নতুন নাটক পাবেন না দর্শক! তারমধ্যেই সুসংবাদ দিলেন প্রখ্যাত গীতিকার, নাট্যকার রাজীব আহমেদ।

এই দুঃসময়ে তার গল্পে ঈদে দর্শকরা দেখতে পারবেন একেবারে নতুন ছয়টি নাটক। চ্যানেল আই অনলাইনকে রাজীব আহমেদ জানান, এবারের ঈদে কাজের অনেক পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছিল। কিন্তু করোনার কারণে অনেক কাজ বন্ধ হয়ে গেছে। তারপরও বিভিন্ন সময়ে শুটিং হওয়ার ছয়টি নাটক আসছে ঈদে।

রাজীব আহমেদের গল্পে ছয়টি নাটকের মধ্যে ‘অ্যারেঞ্জ লাভ’ পরিচালনা করেছেন রুবেল হাসান। নাটকটি বাংলাভিশন এবং ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন দর্শক। প্রখ্যাত নির্মাতা সকাল আহমেদের পরিচালনায় আছে দুটি নাটক। ‘যদি আরেকটু সময় পেতাম’ এবং ‘আজও তুমি আর আমি’ নামের নাটক দুটি ঈদের দ্বিতীয় দিন ও চতুর্থ দিন দেখানো হবে মাছরাঙ্গা টেলিভিশনে। ঈদের চতুর্থদিন দীপ্ত টিভিতে থাকছে এস এম রুবেল রানার পরিচালনায় ‘চলো পালাই’।

এছাড়া গানের ডালি ইউটিউব চ্যানেলে থাকছে দুটি নাটক। তানভীর তন্ময়ের পরিচালনায় ‘বিয়ের বাক্স’ ও বালিতে চিত্রায়িত ‘কাগজের বউ’ এর পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত।

‘পাগলা হাওয়া’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘রাখিনি আমায় কেউ’, ‘নদীর বুকে চাঁদ’, ‘ও আমার সখী’, ‘এক আকাশের তারা’র মতো জনপ্রিয় গানের গীতিকার রাজীব আহমেদ এখন ব্যস্ত ভিজ্যুয়ালের গল্প নির্মাণে। এরইমধ্যে তার লেখা বেশকিছু নাটক দর্শক নন্দিত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য প্রস্থান,পাপের কাঁটা, মায়ার বাঁধন, জুঁই তকে একটু ছুঁই এবং রোমিও মাস্ট ডাই।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদমেহজাবীনরাজীব আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন মন্ত্রিসভায় কে কে আলোচনায়

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT