চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে যেসব আয়োজন থাকছে ধ্রুব মিউজিক স্টেশনে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ন ১৯, জুলাই ২০২১
বিনোদন
A A

মহামারী করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব স্থবির। বাংলাদেশে এই অবস্থা দিনেদিনে আরও করুণ হচ্ছে। অন্যান্য অঙ্গনের মতো প্রভাব পরেছে দেশের সাংস্কৃতিক অঙ্গনেও। চলমান এই পরিস্থিতির মধ্যে আসন্ন পবিত্র ঈদ উল আজহা।

করোনার কারণে বিগত কয়েকটি উৎসবের আয়োজনগুলো বড় পরিসরে করতে পারছে না সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো। দেশের অন্যতম গান ও নাটক প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন জানায়, প্রতিটি উৎসবে তারা চেষ্টা করে নিয়মিত আয়োজনের। যাতে দর্শক শ্রোতাদের নির্মল বিনোদনে মন ভালো রাখে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর এবারের ঈদ আয়োজন নিয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার ও জনপ্রিয় সংগীতশিল্পী ধ্রুব গুহ জানান, এবারের ঈদেও প্রতিষ্ঠানটি তাদের পূর্বের ধারা অব্যাহত রেখেছে। পূর্বের ন্যায় তারকা শিল্পীদের পাশাপাশি এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হচ্ছে সম্ভাবনাময় তরুণদের গানও। সব শ্রেণির শ্রোতা-দর্শকদের কথা চিন্তা করেই এবারের ঈদ আয়োজন সাজিয়েছে তারা।

ঈদ উল আজহায় ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) যেসব গান প্রকাশ করছে সেগুলোর মধ্যে থাকছে বাংলা গানের কিংবদন্তী শিল্পী তপন চৌধুরীর ‘খেলাঘর’ নামে একটি গান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেকের কথা, সুর ও সংগীতায়োজনে সৃজন হয়েছে এ গানটি। প্রকাশিত হয়েছে ১৮ জুলাই । আল মাসুদের ভিডিও নির্মাণে এ গানে মডেল হিসেবে দেখা যাবে অভিনেত্রী কাজী নওশাবাকে।

১৬ জুলাই প্রকাশ করা হয়েছে তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক মাহতিম সাকিবের ‘মেঘলা কালো চুল’। মাশরিফ আল দ্বীনের কথায় গানটির সংগীতায়োজন করেছেন তাসনুভ বুলেট শুভ। সুর ও ভিডিও পারিচালনা করেছেন মাহতিম সাকিব নিজেই। ভিডিওতে মাহতিম সাকিবের সাথে অভিনয় করেছেন প্রীতি জামান।

বাঁধন গ্রুপের নতুন গান ‘বলে দাও’ প্রকাশিত হবে ২০ জুলাই। ভিডিও নির্মাণ করেছে দেখো স্টুডিও। ২২ জুলাই প্রকাশ করা হবে আলোচিত কণ্ঠশিল্পী জাহেদ পারভেজ পাবেলের ‘সোনা বন্ধুরে’। গানটির কথা লিখেছেন যৌথভাবে স্যুপ নাসিফ ও জুয়েল মোর্শেদ। আদিব ও জুয়েল মোর্শেদের যৌথ সুরে গানটির সংগীতায়োজন করেছেন আদিব।

Reneta

শিল্পী জে আলম তার শ্রোতাদের জন্য এবারে ঈদে নিয়ে আসছেন নতুন গান ‘প্রথম ছোঁয়া’। প্রদীপ সাহার কথায় গানটিতে সুরারোপ করেছেন অভি আকাশ।সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। চন্দন রায় চৌধুরীর ভিডিও নির্মাণে এতে অভিনয় করেছেন আলভী মামুন ও ফারহানা ওহি। প্রকাশিত হবে ২৪ জুলাই।

মিলন মাহমুদের গান ‘কেন তার নাম’ প্রকাশিত হবে ২৬ জুলাই। রবিন রউফ এর কথা, সুর ও সংগীত পরিচালনায় গানটির ভিডিও নির্মাণ করেছেন জহির খান। এতে অভিনয় করেছেন আসপিয়া ওহী ও মিলন মাহমুদ।

২৮ জুলাই প্রকাশিত হবে লুৎফর হাসানের গান ‘অন্য আমি’। রেজা শামীমের কাব্যমালায় গানটিতে সুর দিয়েছেন লুৎফর হাসান নিজেই। সংগীতায়োজনে আমজাদ হোসাইন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।

৩০ জুলাই প্রকাশিত হবে কণ্ঠশিল্পী টিনা রাসেলের গান ‘পাগলেরই বেশ’। জিসান খান শুভর কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসাইন। সাইফুল ইসলাম রোমানের ভিডিও পরিচালনায় এতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি ও নোমান।

মৌমিতা বড়ুয়ার ‘তোমায় লাগে ভালো’ শিরোনামের গানটিও থাকছে এই আয়োজনে। এ আর সারোয়ারের সুর ও সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন মোহাম্মদ শহীদুর রহমান। রাজু দাসের পরিচালনায় গানের ভিডিওতে অভিনয় করেছেন আসামের অভিনেতা সিমন্তিকা শর্মা ও সির্দ্ধাথ সিনহা। গানটি প্রকাশিত হবে ৩১ জুলাই।

শুধু তোমার জন্য এ মন, যে পাখি ঘর বোঝে না দুটি গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া শিল্পী ধ্রুব গুহ জানান, ১৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যায়ক্রমে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল অবমুক্ত করা হবে গানগুলো। পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে দেশী বিদেশী একাধিক অ্যাপে।

Jui  Banner Campaign
ট্যাগ: গানতপন চৌধুরীধ্রুব মিউজিক স্টেশনশিল্পীসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT