চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে পশু ক্রয়-বিক্রয়, জবাই ও পরিবেশ রক্ষায় ডিএমপি’র ১৭ নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ন ২৮, আগস্ট ২০১৭
অপরাধ
A A

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে ঈদে পশু ক্রয়-বিক্রয়, জবাই ও পরিবেশ রক্ষায় ডিএমপি পরামর্শ দিয়েছে।

ডিএমপি’র নিরাপত্তা পরামর্শসমূহঃ

১। কোরবানীর হাটে পশু ক্রয়-বিক্রয়ের সময় অর্থ লেনদেনে সর্তক থাকুন। প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।

২। পশু ক্রয়-বিক্রয়ের সময় বড় অংকের টাকা লেনদেন হয় বিধায় কিছু অসৎ ব্যবসায়ী জাল টাকার নোট বান্ডিলে দিয়ে দিতে পারে। জাল নোট সংক্রান্ত সন্দেহ দেখা দিলে পুলিশের সহায়তা নিন।

৩। দৃষ্টিগোচর হয় এমন স্থানে হাসিল সংক্রান্ত মূল্য তালিকা ঝুলিয়ে রাখুন।

৪। কোরবানীর পশুর হাসিল পরিশোধ করুন এবং হাসিল পরিশোধের রসিদ সাথে রাখুন।

Reneta

৫। কোরবানীর পশু বহনকারী ট্রাকে অথবা অন্য কোন পরিবহনে কেউ চাঁদা দাবি করলে নিকটস্থ থানা বা পুলিশ কন্ট্রোল রুমে জানান।

৬। যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা দূরীকরণে ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক ইজারা দেয়া স্থানে শুধুমাত্র পশুর হাট বসবে এবং তার বাহিরে কোথাও পশুর হাট বসবে না।

৭। হাটের জন্য নির্ধারিত চৌহদ্দির বাহিরে পশুর হাট বিস্তৃত করা যাবে না।

৮। গরুর বেপারীগণ নির্ধারিত সময়ে পূর্বে গরু নিয়ে ঢাকায় প্রবেশ করবেন না।

৯। ক্রয়কৃত পশু বহনকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হোন। প্রয়োজনে তার ফোন নম্বর রাখুন।

১০। কোরবানী একটি ধর্মীয় অনুশাসন এবং পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কোরবানীর পরে আমাদের পরিবেশ যাতে দূষিত না হয় এবং কেরবানীর পবিত্রতা নষ্ট না হয় সে দিকে লক্ষ্য রাখুন। সুন্দর পরিবশ রক্ষা করে ধর্মীয় দায়িত্ব পালন করুন।

১১। পশু জবাইয়ের পূর্বে গর্ত করে নিন। গর্তের মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ পুঁতে রাখুন। জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ নিকটতম ডাস্টবিনে ফেলুন।

১২। জবাইকৃত পশুর রক্ত ও অপ্রয়োজনীয় অংশ নর্দমা কিংবা যেখানে-সেখানে ফেলবেন না। এতে পরিবশ দূষিত হয়, মশা-মাছির বংশ বৃদ্ধি পায় এবং মারাত্নক রোগ ছড়ায়।

১৩। কোরবানীকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য প্রয়োজনে নিকটস্থ সিটি কর্পোরেশনকে সংবাদ দিন।

১৪। কোরবানীর বর্জ্য অপসারণ বা কোরবানীর গোস্ত বিতরণে পরিবেশবান্ধব ব্যাগ/পাত্র ব্যবহার করুন।

১৫। ঈদগাহে যাওয়ার সময় নগদ অর্থ বহন পরিহার করুন। মোবাইল ফোন বহন করার ক্ষেত্রে সর্তক থাকুন।

১৬। গরু বিক্রেতাদের নগদ অর্থ পরিবহনের পরিবর্তে পশুর হাটে বা সন্নিকটে অবস্থিত ব্যাংকে জমা দিন/প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।

১৭। ঢাকায় আগত পশুবাহি যানবাহনের সামনে ব্যানারে গন্তব্যের/হাটের নাম বড় করে লিখে রাখুন।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ উল আযহা ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT