চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ফ্যাশনে জুতা

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
১১:২৭ পূর্বাহ্ন ১৬, জুন ২০১৭
লাইফস্টাইল
A A

ঈদ ফ্যাশনের একটা অংশ জুতা। আর জুতা যদি পোশাকের সাথে মানানসই না হয়, তবে ফ্যাশনটাই যেন অপূর্ণ থেকে যায়। এছাড়া একথাও সত্যি যে, জুতা দেখেই নাকি রুচিবোধ চেনা যায়। তাই ঈদে জুতা কেনায় হোন সচেতন।

মেয়েদের জুতা

প্রথমেই মেয়েদের জুতার ফ্যাশন নিয়ে বলা যাক। এবার ঈদে যেমন স্লিপার চলছে, তেমনি চলছে হাই হিল, ব্যালেরিনা টাইপের জুতা। হাই হিলগুলো যেমন পেনসিল হিল টাইপের আছে, তেমনি আছে গোড়ালি সমান টাইপের হাই।

তবে শুধু জুতা কিনতে গেলেই হবে না। দাম এবং কোন বেলা কেমন পড়বেন সব ধারণা নিয়ে তবেই মার্কেটে যেতে হবে। এই টাইপের হাই হিল গুলোর দাম পড়বে তিন হাজারের উপরে। আর এগুলো সাধারণত পোশাকের সাথে মিলিয়ে রাতের প্রোগ্রামে পড়লে ভালো হয়। তাই আগে পোশাকটি কিনে তারপর জুতা মেলানোই ভালো।

অন্যদিকে শুধু ফ্যাশন নয়, স্বাচ্ছন্দ্যর কথা ভেবে পড়তে পারেন স্লিপারও। দিনের বেলা ঘুরাঘুরির জন্য স্লিপার বা ব্যালেরিনা পড়লে আপনি আরাম পাবেন।

গোড়ালি সমান এবং পেন্সিল টাইপের হাই হিল

ছেলেদের জুতা

Reneta

ঈদে মেয়েদের ফ্যাশনের সাথে তাল মিলিয়ে চলে ছেলেদের ফ্যাশনটাও। ছেলেদের ফ্যাশনের জন্য যেমন ফরমাল সু দোকানে পাবেন, তেমনি পাবেন সিম্পল টাইপের সেন্ডেলও। কারণ, আপনি তো সকালে পাঞ্জাবির সাথে বুট টাইপ কিছু পড়তে পারবেননা। তাই পাঞ্জাবির সাথে পড়তে বেছে নিন দুই ফিতার কোন স্যান্ডেল। আর রাতের কোন প্রোগ্রামের জন্য বেছে নিতে পারেন ফরমাল সু।

ছেলেদের  ফরমাল এবং সিম্পল দুই ফিতার জুতা

বাচ্চাদের ফ্যাশন

ঈদে বাচ্চাদের ফ্যাশনকেও গুরুত্ব দিতে হবে সমান তালে। তাদের ক্ষেত্রে এমনভাবে জুতা নির্বাচন করতে হবে যেন ফ্যাশনের চেয়ে আরামটাই বেশি গুরুত্ব পায়। কারণ, তারা ছুটাছুটি করবে, ঘুরে বেড়াবে। তাই জুতাটিও নির্বাচন করতে হবে সেভাবেই। আপনার সোনামনির আরামের কথা মাথায় রেখেই চামড়ার নরম জুতা, কিংবা কাপড়ের জুতাও এনেছে ফ্যাশন হাউজগুলো। তাই সেখান থেকে বাচ্চার পোশাকের সাথে মিলিয়ে একটু রঙ্গিন জুতা আপনি সহজেই পছন্দ করতে পারেন।

ঈদে বাচ্চাদের জুতা

কোথায় পাবেন

দেশের প্রায় নামকরা সব জুতার শো-রুমেই ঈদের জুতার কালেকশন রয়েছে। এক্ষেত্রে আপনি যেতে পারেন বাটা, অ্যাপেক্স, জেনিস, বে সহ আরও নিত্য নতুন জুতার শো-রুমে। ঈদ মার্কেট ঘুরে দেখা যায়, বাটার এলিফ্যান্ট রোড শাখা কিংবা বসুন্ধরা সিটির শাখায়ও রয়েছে অনেক কালেকশন। সেখানে দাম তুলনামূলক বেশি পড়লেও, জুতাগুলো বেশ আকর্ষণীয় এবং টেকসই। আর যদি মনে করেন তা আপনার সাধ্যের বাইরে তবে যেতে পারেন এলিফ্যান্ট রোড, চৌরঙ্গী ভবন, মৌচাক মার্কেট, চাঁদনী চক, নিউমার্কেট কিংবা অরচার্ড পয়েন্টে। সেখানে আপনি আপনার সাধ্যের সাথে মিলিয়ে পছন্দসই জুতা সহজেই মিলাতে পারেন।

সতর্কতা  

শুধু ফ্যাশনের কথা ভাবলেই হবে না। সতর্কতার দিকটাও খেয়াল রাখতে হবে। আর তা হলো—

  • এখন বর্ষাকাল। তাই জুতা কেনার সময় সেদিকটাও খেয়াল রাখুন।
  • দিনের বেলায় হাই হিল টাইপের জুতা না পড়ে, পোশাকের সাথে মিলিয়ে স্লিপারও চয়েজ করতে পারেন। তাহলে চলাফেরা করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং ক্লান্ত হবেন কম।
  • রাতের প্রোগ্রামে, ঘুরতে পার্টি টাইপ জুতা সিলেক্ট করুন।
  • বৃষ্টি নামলে আপনার শখের জুতাটি যেন প্রথমদিনেই সৌন্দর্য না হারায় সেদিকে খেয়াল রাখুন।
  • জুতাটি ফ্যাশনের সাথে সাথে যেন আরামদায়ক হয়, তা খেয়াল রাখুন।
Jui  Banner Campaign
ট্যাগ: জুতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT