গত বছরের অন্যতম আলোচিত দুই সিনেমা ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।
ঈদুল ফিতরের দিন দুপুর ২টায় দীপ্ত টিভির পর্দায় দেখা যাবে আরিফিন শুভ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। এর ঠিক পরদিন একই সময়ে প্রচার হবে মীর সাব্বিরের প্রশংসিত ছবি ‘রাত জাগা ফুল’।
সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় নির্মিত হয়েছে ‘মিশন এক্সট্রিম’। দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ৩ ডিসেম্বর।
যেখানে আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, নাজমুস সাকিবসহ অনেকে।
অন্যদিকে গত ৩১ ডিসেম্বর মুক্তি পায় ‘রাত জাগা ফুল’, সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই।
মীর সাব্বির ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, জান্নাতুল ফেরদৌস ঐশী, অপু, আবু হোরায়রা তানভীরসহ অনেকে।








