চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আসছে সৈকত নাসিরের ‘ট্র্যাপড’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ন ২১, মে ২০১৯
বিনোদন
A A

বিশ্বব্যাপী ওয়েব কন্টেন্টের জোয়ার বইছে, বাংলাদেশেও লেগেছে সেই ছোঁয়া! নির্মাতা, নির্মাণ সংস্থা, শিল্পী প্রত্যেকেই স্বাচ্ছন্দ্যে এ মাধ্যমে কাজ করছেন। এরইমধ্যে বেশকিছু ওয়েব কন্টেন্ট আলোচনাও তৈরী করেছে। দর্শকদের ভিন্নস্বাদ দিতে আসছে নতুন ওয়েব সিরিজ ‘ট্র্যাপড’!

ইনোভেট সলিউশনের প্রযোজনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে থ্রিলার রোম্যান্টিক ঘরানার এ ওয়েব সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ‘সিনেস্পট’ অ্যাপে। মঙ্গলবার প্রকাশ পেয়েছে ‘ট্র্যাপড’-এর টিজার। এটির কাহিনি, চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

এটি পরিচালনা করেছেন ‘দেশা দ্য লিডার’ খ্যাত নির্মাতা সৈকত নাসির। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন এ কে আজাদ, চিত্রনায়িকা আইরিন, আমান রেজা, ও রিও। সৈকত নাসির বলেন, ১২ পর্বে মুক্তি দেয়া হবে ট্র্যাপড। ঈদের আগের রাত থেকে সিনেস্পটে এটি মুক্তি পাবে। প্রতিপর্বের ব্যাপ্তী ১৫ মিনিট।

‘দেশা দ্য লিডার’, ‘পাষাণ’-এই দুই ছবি নির্মাণ করে আলোচিত হয়েছেন সৈকত নাসির। তার প্রথম ছবি ‘দেশা দ্য লিডার’-এর মাধ্যমে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই নির্মাতা প্রথমবার ওয়েব সিরিজ বানালেন। বললেন, সিনেমার স্বাদ পাওয়া যাবে ট্র‌্যাপড-এ। সিনেস্পট কর্তৃপক্ষ এটি নির্মাণে খুব সাহায্য করেছেন। বাজেট ভালো ছিল। সেই অনুযায়ী সিনেমার স্বাদ দিয়েছি।

সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দুজন ছেলেমেয়ের পরিচয় ও বিয়ে হয়। বিয়ের পরদিন তারা ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে যান। সেখানে গিয়ে মেয়েটার নানা নাটকীয়তার মাধ্যমে একের পর এক ট্র‌্যাপে পড়তে থাকে। যাকে বিয়ে করেন সেই ছেলেটিই সব কলকাঠি নাড়তে থাকেন। তার মধ্যেই এগিয়ে আসেন এ কে আজাদ ও আমান রেজা।

ফাঁদে পড়া মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন। এছাড়াও তিনি পার্টনার ও ধোঁকা নামে দুটি ওয়েব সিরিজ করেছেন। প্রথমে আসছে ট্র‌্যাপড। আইরিন বলেন, গেল ফেব্রুয়ারিতে বালিতে শুটিং করেছি। পুরো গল্পটাই টানটান থ্রিলারে ভরা। পুরোপুরি ফিল্মি ওয়েব সিরিজ। তিনি বলেন, দেশ এবং নারী কখনও পণ্য হতে পারে না সেটা ফুটিয়ে তোলা হয়েছে ওয়েব সিরিজটিতে।

Reneta

Jui  Banner Campaign
ট্যাগ: আইরিনআজাদআমান রেজাওয়েব সিরিজচিত্রনায়িকাবাংলাদেশলিড বিনোদনসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT