চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আসছে নায়ক মান্নার প্রোডাকশনের ছবি ‘জ্যাম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

একযুগ পর প্রয়াত নায়ক মান্নার প্রোডাকশন কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে নির্মিত হচ্ছে ‘জ্যাম’ নামে একটি ছবি। নির্মাণের শেষ দিকে থাকা এ ছবিটি আসন্ন ঈদুল আযহায় মুক্তি পাবে বলে জানিয়েছেন মান্নার স্ত্রী শেলী মান্না। তিনি জানান, ছবিটি ঈদেই আসবে।

করোনা প্রভাবের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমানে সম্পাদনার টেবিলে ‘জ্যাম’ ছবি। আগামি কোরবানির ঈদে সিনেমাটির মুক্তিকে টার্গেট করে সম্পাদনা করা হচ্ছে বলে জানান শেলী মান্না।

প্রয়াত নায়কের স্ত্রী বলেন, জ্যাম এর দুটি গান ও একটি সিকুয়েন্সের কাজ বাদে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। সম্পাদনার কাজ চলাকালীন গান ও সিকুয়েন্সের কাজ শেষ করা হবে। এরপর পুরো প্রস্তুত করে সেন্সর বোর্ডে জমা দেয়া হবে।

মান্নার নিজ হাতে গড়া প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্রের নবম ছবি ‘জ্যাম’। পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। ‘জ্যাম’ ছবিতে অভিনয় করছেন চম্পা, ফেরদৌস, পূর্ণিমা, ঋতুপর্ণা, আরিফিন শুভ, ফলজুর রহমান বাবু, সুব্রত, রেবেকাসহ অনেকে।

২০১৮ সালের ২৩ জুলাই রাজধানীর ঢাকা ক্লাবে জ্যাম ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমসহ শেলি মান্না, কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌস, পূর্ণিমা, সিয়াম ইলতিমাস (মান্নাপুত্র), নঈম ইমতিয়াজ নেয়ামূল, সূচন্দা, এটিএম শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনা থেকে ‘জ্যাম’ ছবির কাহিনি লিখেছেন শেলী মান্না। সবশেষে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি থেকে মুক্তি পেয়েছিল এফ আই মানিক পরিচালিত ‘পিতা মাতার আমানত’।

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভঋতুপর্ণাচম্পাপূর্ণিমাফলজুর রহমান বাবুফেরদৌসমান্নারেবেকালিড বিনোদনসুব্রত
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT